বিশ্বনাথে ‘মেধা অন্বেষনে’ কিউরিয়ার্স ফর ট্যালেন্ট বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ড সম্পন্ন
- সময়: ০৩:১৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
- / ৪৫

বিশ্বনাথ প্রতিনিধি
বর্ণাঢ্য ও জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি ‘মেধা অন্বেষনে’র লক্ষ্যে উপজেলার ১৭টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত কিউরিয়ার্স ফর ট্যালেন্ট’র ‘আন্ত:স্কুল সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৪’র প্রথম রাউন্ড সমাপ্ত হয়েছে।
শনিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘সার্চিং মেরিটস’ স্লোগানকে সামনে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগীতার শূভ সূচনা ‘জাতীয় সংগীত’র পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়। এরপর আনুষ্ঠানিক প্রতিযোগীতার উদ্বোধন করেন কিউরিয়াস ফর ট্যালেন্ট’র সভাপতি ও উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ।
২০২৩ সালে উপজেলার ১৬টি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়ে ছিলো ‘কিউরিয়াস ফর ট্যালেন্ট’ নামের ওই বিতর্ক প্রতিযোগীতা। ব্যয়বহুল এ প্রতিযোগিতার পৃষ্টপোষকতায় করছেন এম এ মজনু ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আলী মজনু।
প্রথম রাউন্ডে প্রতিযোগীতার বিষয়বস্তু ছিল ‘তথ্য ও প্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীর জ্ঞান বৃদ্ধির অন্তরায় ও তথ্য প্রযুক্তির অবাদ ব্যবহার, উগ্রবাদ বৃদ্ধির প্রধান কারন’। দুই পর্বের বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ডে আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে জয়লাভ করে একলিমিয়া উচ্চ বিদ্যালয়। পরবর্তিতে ইলামেরগাঁও উচ্চ বিদ্যালয়কে হারিয়ে উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে পল্লী মঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী (পিএমসি) উচ্চ বিদ্যালয়, দক্ষিণ বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে কোনারাই আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয় ও সিংগেরকাছ পাবলিক বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজকে হারিয়ে জমির আহমদ বহুমুখি উচ্চ বিদ্যালয়, চান্দভরাং উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চাউলধনী স্কুল এন্ড কলেজ জয়লাভ করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
এদিকে প্রতিযোগী স্কুল প্রতিযোগীতা চলাকালে উপস্থিত না হওয়ায় রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়, রাগীব-রাবেয়া স্কুল এন্ড কলেজ এবং বাউসী কাশিমপুর উচ্চ বিদ্যালয় কোয়ার্টার ফাইনালে উত্তীর্ন হয়।
আগামী শনিবার (২৫ মে) বিতর্ক প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রতিযোগিতায় দুই পর্বে স্পীকারের দায়িত্ব পালন করেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শরবিন্দু ভট্টাচার্য্য ও মঈনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আবিদুর রহমান। বিচারকের দায়িত্বে ছিলেন নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আব্দুল আজিজ, রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবি খালেদ উদ-দীন ও বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র প্রভাষক শহিদুল ইসলাম।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














