৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বনাথে শেখ তাহির আলী হত্যাকান্ডের বিচারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০১:০০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • / ৪২
বিশ্বনাথে শেখ তাহির আলী হত্যাকান্ডের বিচারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

বিশ্বনাথ প্রতিনিধি

 

সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী শেখ তাহির আলী শাহ হত্যাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবীতে শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।

 

রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের বাসিয়া সেতুতে ‘বিশ্বনাথ সরকারী কলেজ, বিশ্বনাথ জামেয়া দারুল উলুম মাদানিয়া মাদরাসা, বিশ্বনাথ মোহাম্মদীয়া মাদরাসা, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ’সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ওই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।

 

বিশ্বনাথ সরকারি কলেজের শিক্ষার্থী মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সেবুল আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজের শিক্ষার্থী শারমিন বেগম, সুমাইয়া বেগম, সেবুল মিয়া, মোহাম্মদীয়া মাদরাসার শিক্ষার্থী তানভীর আহমদ, মাদানিয়া মাদরাসার শিক্ষার্থী আবু হুয়াইরা, আনোয়ার পাশা, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নাদিয়া আহমদ তান্নি ও রাজু আহমদ। এসময় বক্তরা বলেন, দীর্ঘ ১৩ বছর ধরে মামলাটি ঝুলিয়ে রাখা হয়েছে। এ মামলায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করেন তারা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

 

প্রসঙ্গতঃ ২০১১ সালের ২৫ জুন গভীর রাতে পৌর শহরের জানাইয়া গ্রামে নিজ বাসাতে দূর্বত্তদের হাতে নিহত হন বিশ্বনাথ সরকারী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী শেখ তাহির আলী শাহ। এসময় তার প্রবাসী ছেলে শেখ আজাদও গুরুতর আহত হন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বিশ্বনাথে শেখ তাহির আলী হত্যাকান্ডের বিচারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

সময়: ০১:০০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
বিশ্বনাথে শেখ তাহির আলী হত্যাকান্ডের বিচারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধনবিশ্বনাথ প্রতিনিধি   সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী শেখ তাহির আলী শাহ হত্যাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবীতে শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।   রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের বাসিয়া সেতুতে ‘বিশ্বনাথ সরকারী কলেজ, বিশ্বনাথ জামেয়া দারুল উলুম মাদানিয়া মাদরাসা, বিশ্বনাথ মোহাম্মদীয়া মাদরাসা, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ’সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ওই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।   বিশ্বনাথ সরকারি কলেজের শিক্ষার্থী মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সেবুল আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজের শিক্ষার্থী শারমিন বেগম, সুমাইয়া বেগম, সেবুল মিয়া, মোহাম্মদীয়া মাদরাসার শিক্ষার্থী তানভীর আহমদ, মাদানিয়া মাদরাসার শিক্ষার্থী আবু হুয়াইরা, আনোয়ার পাশা, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নাদিয়া আহমদ তান্নি ও রাজু আহমদ। এসময় বক্তরা বলেন, দীর্ঘ ১৩ বছর ধরে মামলাটি ঝুলিয়ে রাখা হয়েছে। এ মামলায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করেন তারা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেন।   প্রসঙ্গতঃ ২০১১ সালের ২৫ জুন গভীর রাতে পৌর শহরের জানাইয়া গ্রামে নিজ বাসাতে দূর্বত্তদের হাতে নিহত হন বিশ্বনাথ সরকারী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী শেখ তাহির আলী শাহ। এসময় তার প্রবাসী ছেলে শেখ আজাদও গুরুতর আহত হন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.