৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিস্ফোরক-বোঝাই ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১২:১৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / ৬২
বিস্ফোরক-বোঝাই ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে বিস্ফোরক-বোঝাই একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। লাহোরের ওয়ালটন বিমানবন্দরের কাছে এ ঘটনা ঘটে। ড্রোনটি সীমান্তের অপর পাশে তথা ভারতের ভেতর থেকে পরিচালনা করা হচ্ছিল।

বৃহস্পতিবার (৮ মে) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। এক প্রতিবেদনে তারা বলছে, লাহোরে ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত হয়েছে বলে রিপোর্ট পাওয়া গেছে। এর আগে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় এই শহরে একটি অজ্ঞাত বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছিল।

এদিকে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, লাহোর শহরের ওয়ালটন বিমানবন্দরের কাছে একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরক-বোঝাই এই ড্রোনটির আকার ১.৫ থেকে ১.৮ মিটার (পাঁচ থেকে ছয় ফুট) এবং এটি ভারতের সীমান্তের ওপার থেকে পরিচালিত হচ্ছিল এবং শহরের সংবেদনশীল ভবনগুলোর দিকে যাচ্ছিল।

এর আগে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্সও জানিয়েছিল, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোর শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

গত মঙ্গলবার পাকিস্তানের আজাদ-কাশ্মীরসহ দেশটির বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। মধ্যরাতে দেশটির মোট ৯টি জায়গায় চালানো এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। অন্যদিকে পাল্টা হামলা চালায় পাকিস্তান। এতে ভারতের ১৫ জন নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বিস্ফোরক-বোঝাই ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

সময়: ১২:১৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
বিস্ফোরক-বোঝাই ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তানপাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে বিস্ফোরক-বোঝাই একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। লাহোরের ওয়ালটন বিমানবন্দরের কাছে এ ঘটনা ঘটে। ড্রোনটি সীমান্তের অপর পাশে তথা ভারতের ভেতর থেকে পরিচালনা করা হচ্ছিল। বৃহস্পতিবার (৮ মে) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। এক প্রতিবেদনে তারা বলছে, লাহোরে ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত হয়েছে বলে রিপোর্ট পাওয়া গেছে। এর আগে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় এই শহরে একটি অজ্ঞাত বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছিল। এদিকে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, লাহোর শহরের ওয়ালটন বিমানবন্দরের কাছে একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরক-বোঝাই এই ড্রোনটির আকার ১.৫ থেকে ১.৮ মিটার (পাঁচ থেকে ছয় ফুট) এবং এটি ভারতের সীমান্তের ওপার থেকে পরিচালিত হচ্ছিল এবং শহরের সংবেদনশীল ভবনগুলোর দিকে যাচ্ছিল। এর আগে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্সও জানিয়েছিল, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোর শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গত মঙ্গলবার পাকিস্তানের আজাদ-কাশ্মীরসহ দেশটির বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। মধ্যরাতে দেশটির মোট ৯টি জায়গায় চালানো এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। অন্যদিকে পাল্টা হামলা চালায় পাকিস্তান। এতে ভারতের ১৫ জন নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.