৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্রনাথ বর্মনের পরলোকগমন, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০১:০৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / ১০৩

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

চলে গেলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার এক গর্বিত সন্তান, বীর মুক্তিযোদ্ধা শ্রী বীরেন্দ্রনাথ বর্মন। বুধবার (২৩ জুলাই) সকাল ৫টা ৪৫ মিনিটে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

তিনি উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের বসা মিঞার বাজার এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শ্রী বীরেন্দ্রনাথ বর্মন এক পুত্র, এক কন্যা, স্ত্রী এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন।

আজ দুপুরে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা নয়ন কুমার সাহা উলিপুর থানার তদন্ত ওসি সজীব, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান।

মরহুমের আত্মার চিরশান্তি কামনায় এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেছেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্রনাথ বর্মনের পরলোকগমন, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

সময়: ০১:০৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: চলে গেলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার এক গর্বিত সন্তান, বীর মুক্তিযোদ্ধা শ্রী বীরেন্দ্রনাথ বর্মন। বুধবার (২৩ জুলাই) সকাল ৫টা ৪৫ মিনিটে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের বসা মিঞার বাজার এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শ্রী বীরেন্দ্রনাথ বর্মন এক পুত্র, এক কন্যা, স্ত্রী এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ দুপুরে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা নয়ন কুমার সাহা উলিপুর থানার তদন্ত ওসি সজীব, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। মরহুমের আত্মার চিরশান্তি কামনায় এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেছেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.