বৃক্ষ বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দিলো জামায়াতে ইসলামী — র্খোদ্দকোমরপুর ইউনিয়নে পরিবেশ সচেতনতা জোরদার
- সময়: ১০:৩৩:০০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ৪৩

বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১নং র্খোদ্দকোমরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবান্ধব সমাজ গঠনের লক্ষ্যে আয়োজন করা এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা — বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী (সাদুল্লাপুর ও পলাশবাড়ী-৩) ও সাবেক উপজেলা চেয়ারম্যান, পলাশবাড়ী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এরশাদুল হক ইমন — থানা আমির, সাদুল্লাপুর উপজেলা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনীত সাদুল্লাপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী।
এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম সিরাজ — সেক্রেটারি, সাদুল্লাপুর উপজেলা শাখা এবং মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী, সাদুল্লাপুর উপজেলা পরিষদ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ১১নং র্খোদ্দকোমরপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি।
বক্তারা তাদের বক্তব্যে পরিবেশ রক্ষায় এবং জনসচেতনতা গড়ে তুলতে গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, ‘‘একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে বৃক্ষরোপণের বিকল্প নেই’’।
পরিশেষে, স্থানীয় জনগণের মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণের মধ্য দিয়ে দিবসটির সমাপ্তি ঘোষণা করা হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














