৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার থেকে রাজশাহী বিভাগের বাস চলবে না রংপুর বিভাগে

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১২:১৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • / ২৬
বৃহস্পতিবার থেকে রাজশাহী বিভাগের বাস চলবে না রংপুর বিভাগে

বগুড়া প্রতিনিধিঃ

বৃহস্পতিবার সকাল থেকে রাজশাহী বিভাগের কোনো বাস রংপুরে চলাচল করবে না বলে ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি। গাইবান্ধার পলাশবাড়ীতে বাস আটকে চাঁদাবাজি করার প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

বুধবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানান রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

তিনি জানান, ইদানিং গাইবান্ধার পলাশবাড়ীতে স্থানীয় মালিক সমিতির নামে কুড়িগ্রাম থেকে আসা বাস চলাচলে বাধা দিয়ে চাঁদাবাজি করা হচ্ছে। এর প্রতিবাদে কুড়িগ্রাম, রংপুরের সাথে একাত্মতা জানিয়ে রাজশাহী বিভাগের কোনো বাস রংপুর বিভাগে চলাচল না করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও জানান, কোনো সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ সিদ্ধান্তে আমরা অটল থাকব৷


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বৃহস্পতিবার থেকে রাজশাহী বিভাগের বাস চলবে না রংপুর বিভাগে

সময়: ১২:১৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
বৃহস্পতিবার থেকে রাজশাহী বিভাগের বাস চলবে না রংপুর বিভাগেবগুড়া প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকাল থেকে রাজশাহী বিভাগের কোনো বাস রংপুরে চলাচল করবে না বলে ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি। গাইবান্ধার পলাশবাড়ীতে বাস আটকে চাঁদাবাজি করার প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। বুধবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানান রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। তিনি জানান, ইদানিং গাইবান্ধার পলাশবাড়ীতে স্থানীয় মালিক সমিতির নামে কুড়িগ্রাম থেকে আসা বাস চলাচলে বাধা দিয়ে চাঁদাবাজি করা হচ্ছে। এর প্রতিবাদে কুড়িগ্রাম, রংপুরের সাথে একাত্মতা জানিয়ে রাজশাহী বিভাগের কোনো বাস রংপুর বিভাগে চলাচল না করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও জানান, কোনো সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ সিদ্ধান্তে আমরা অটল থাকব৷

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.