৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বেরোবিকে এগিয়ে নিতে গবেষণার বিকল্প নেই: উপাচার্য

রুশাইদ আহমেদ, বেরোবি প্রতিনিধি
  • সময়: ০৫:৩৮:০০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / ৬৬
বেরোবিকে এগিয়ে নিতে গবেষণার বিকল্প নেই: উপাচার্য

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেছেন, বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য প্রস্তুতিমূলক বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। বেরোবিকে এগিয়ে নিতে গবেষণার কোনো বিকল্প নেই।

সোমবার (১০ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত প্রমোশন অব রিসার্চ ইন হায়ার এডুকেশন শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

এসময় তিনি বলেন, সময় নষ্ট না করা থেকে বিরত থেকে গবেষণাসহ বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে শিক্ষার্থীদের। এর মাধ্যমে তাঁরা পেশাগত জীবনে যেমন এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন, তেমনি বিশ্ববিদ্যালয়ের নামও সমুজ্জ্বল হবে।

ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন ‘রিসোর্স পার্সন’ হিসেবে যুক্তরাষ্ট্রের মিশিগান টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের ড. মোঃ রেজাউল ইসলাম খান এবং সিঙ্গাপুর ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের ড. ভেন পাওলো বি ভ্যালেনজুয়েলা। আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুর রকিবের সঞ্চালনায় সেমিনারে অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বেরোবিকে এগিয়ে নিতে গবেষণার বিকল্প নেই: উপাচার্য

সময়: ০৫:৩৮:০০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
বেরোবিকে এগিয়ে নিতে গবেষণার বিকল্প নেই: উপাচার্যরংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেছেন, বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য প্রস্তুতিমূলক বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। বেরোবিকে এগিয়ে নিতে গবেষণার কোনো বিকল্প নেই। সোমবার (১০ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত প্রমোশন অব রিসার্চ ইন হায়ার এডুকেশন শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এসময় তিনি বলেন, সময় নষ্ট না করা থেকে বিরত থেকে গবেষণাসহ বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে শিক্ষার্থীদের। এর মাধ্যমে তাঁরা পেশাগত জীবনে যেমন এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন, তেমনি বিশ্ববিদ্যালয়ের নামও সমুজ্জ্বল হবে। ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন ‘রিসোর্স পার্সন’ হিসেবে যুক্তরাষ্ট্রের মিশিগান টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের ড. মোঃ রেজাউল ইসলাম খান এবং সিঙ্গাপুর ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের ড. ভেন পাওলো বি ভ্যালেনজুয়েলা। আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুর রকিবের সঞ্চালনায় সেমিনারে অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.