৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বেরোবিতে ফ্ল্যাসের নেতৃত্বে মুবিন-সানজানা

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০২:৩৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / ৪৫
বেরোবিতে ফ্ল্যাসের নেতৃত্বে মুবিন-সানজানা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ফিল্ম অ্যান্ড আর্ট সোসাইটির (ফ্ল্যাস) নেতৃত্বে এসেছেন তামিম আল মুবিন এবং সানজানা ইবনাত।

শুক্রবার (১৪ মার্চ) সংগঠনটির ২০২৫-২৬ কার্য মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেন সাবেক সভাপতি।

নবগঠিত কমিটি এর অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সহ-সভাপতি হিসেবে সোমেন দত্ত এবং তনিমা খন্দকার তিথি। এছাড়া, সহকারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সপ্নীল রাহা এবং আফরিন জান্নাত। এই কমিটির কোষাধ্যক্ষ হিসেবে আছেন মোছা. মিম খাতুন এবং উপ কোষাধ্যক্ষ মো. মিনহাজুর রহমান মেহেদী।

নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. মারুফ হাসান এবং সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে থাকবেন অনুশ্রী রায় এবং তাসবিন সাকিব।

দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মায়েদা রহমান শিমু। সহকারী দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মাহমুদুর হাসিব এবং জয় মহন্ত।

এছাড়া কমিটির অন্যান্য সদস্য হলেন প্রোগ্রাম ইনচার্জ নওশীন তাবাসসুম পুষ্পিতা, জনসংযোগ সম্পাদক রুচিতা বানিক প্রিমা, চারুকলা সম্পাদক মুশতারী অর্জিতা, সাহিত্য সম্পাদক মামুনুর রশিদ নাঈম, চিত্রনাট্য এবং সিনেমাটোগ্রাফি সম্পাদক নীলাদ্র মোহাইমীন ও সহকারী চিত্রনাট্য এবং সিনেমাটোগ্রাফি সম্পাদক মো. আল শাহরিয়া।

সভাপতি তামিম আল মুবিন বলেন, ফ্ল্যাসের সাথে যুক্ত হওয়ার চেয়ে বড় কথা এই প্ল্যাটফর্মকে ধারণ করা। অল্প অল্প করে অনেকটা সময়, বলতে গেলে বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে এখন অবধি সময় আমার ফ্ল্যাসের সাথে পা মিলিয়ে চলা।

আর যদি বলি সংগঠনের সভাপতি হিসেবে কেমন বোধ করছি তাহলে সেটা একটু মিশ্র কারণ এটা একটা গুরু দায়িত্ব এবং বিদায়ের ঘন্টা বাজার শেষ নোটিশও বলা যায়। তাই এই দায়িত্ব যেমন আমার কাছে অনেক আনন্দের ঠিক তেমনি বেদনাদায়কও বটে।

তিনি আরও বলেন, সকল সৃজনশীল মানুষের সম্মেলনই এই ফ্ল্যাস। আশা করি ফ্ল্যাস আরো অনেকদূর সামনে এগিয়ে যাবে। এগিয়ে নিয়ে যাবে আমাদের শিল্প ও সংস্কৃতিকে। আমি খুবই আশাবাদী, প্রতিবারের ন্যায় এবারও আমাদের নতুন পর্ষদের সদস্যরা ফ্ল্যাসকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তৈরি করবে আরো নতুন দিগন্ত।

সাধারণ সম্পাদক সানজানা ইবনাত বলেন, ফিল্ম অ্যান্ড আর্ট সোসাইটির (ফ্ল্যাস) সাধারণ সম্পাদক হিসেবে আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা গ্রহণ করে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই এই সংগঠনের সাথে আমার গভীর সম্পর্ক। এটি শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের আবেগ, সৃজনশীলতার এক অনন্য প্রকাশ।

ফ্লাস সর্বদা মানুষের সৃজনশীলতাকে উৎসাহিত করার জন্য কাজ করে আসছে উল্লেখ করে সানজানা বলেন, এখানে যেমন গান-আড্ডা-গল্পের মাধ্যমে আমরা নিজেদের প্রকাশ করি, তেমনই রঙ-তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটিয়ে তুলি আমাদের স্বপ্ন। এই ক্লাবের প্রতিটি সদস্যের সহযোগিতায় আমি ফ্লাসকে আরও এগিয়ে নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমি আশা রাখি, এই সংগঠনের সদস্যরা তাদের প্রতিভা আর পরিশ্রম দিয়ে ফ্লাসকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বেরোবিতে ফ্ল্যাসের নেতৃত্বে মুবিন-সানজানা

সময়: ০২:৩৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
বেরোবিতে ফ্ল্যাসের নেতৃত্বে মুবিন-সানজানারংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ফিল্ম অ্যান্ড আর্ট সোসাইটির (ফ্ল্যাস) নেতৃত্বে এসেছেন তামিম আল মুবিন এবং সানজানা ইবনাত। শুক্রবার (১৪ মার্চ) সংগঠনটির ২০২৫-২৬ কার্য মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেন সাবেক সভাপতি। নবগঠিত কমিটি এর অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সহ-সভাপতি হিসেবে সোমেন দত্ত এবং তনিমা খন্দকার তিথি। এছাড়া, সহকারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সপ্নীল রাহা এবং আফরিন জান্নাত। এই কমিটির কোষাধ্যক্ষ হিসেবে আছেন মোছা. মিম খাতুন এবং উপ কোষাধ্যক্ষ মো. মিনহাজুর রহমান মেহেদী। নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. মারুফ হাসান এবং সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে থাকবেন অনুশ্রী রায় এবং তাসবিন সাকিব। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মায়েদা রহমান শিমু। সহকারী দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মাহমুদুর হাসিব এবং জয় মহন্ত। এছাড়া কমিটির অন্যান্য সদস্য হলেন প্রোগ্রাম ইনচার্জ নওশীন তাবাসসুম পুষ্পিতা, জনসংযোগ সম্পাদক রুচিতা বানিক প্রিমা, চারুকলা সম্পাদক মুশতারী অর্জিতা, সাহিত্য সম্পাদক মামুনুর রশিদ নাঈম, চিত্রনাট্য এবং সিনেমাটোগ্রাফি সম্পাদক নীলাদ্র মোহাইমীন ও সহকারী চিত্রনাট্য এবং সিনেমাটোগ্রাফি সম্পাদক মো. আল শাহরিয়া। সভাপতি তামিম আল মুবিন বলেন, ফ্ল্যাসের সাথে যুক্ত হওয়ার চেয়ে বড় কথা এই প্ল্যাটফর্মকে ধারণ করা। অল্প অল্প করে অনেকটা সময়, বলতে গেলে বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে এখন অবধি সময় আমার ফ্ল্যাসের সাথে পা মিলিয়ে চলা। আর যদি বলি সংগঠনের সভাপতি হিসেবে কেমন বোধ করছি তাহলে সেটা একটু মিশ্র কারণ এটা একটা গুরু দায়িত্ব এবং বিদায়ের ঘন্টা বাজার শেষ নোটিশও বলা যায়। তাই এই দায়িত্ব যেমন আমার কাছে অনেক আনন্দের ঠিক তেমনি বেদনাদায়কও বটে। তিনি আরও বলেন, সকল সৃজনশীল মানুষের সম্মেলনই এই ফ্ল্যাস। আশা করি ফ্ল্যাস আরো অনেকদূর সামনে এগিয়ে যাবে। এগিয়ে নিয়ে যাবে আমাদের শিল্প ও সংস্কৃতিকে। আমি খুবই আশাবাদী, প্রতিবারের ন্যায় এবারও আমাদের নতুন পর্ষদের সদস্যরা ফ্ল্যাসকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তৈরি করবে আরো নতুন দিগন্ত। সাধারণ সম্পাদক সানজানা ইবনাত বলেন, ফিল্ম অ্যান্ড আর্ট সোসাইটির (ফ্ল্যাস) সাধারণ সম্পাদক হিসেবে আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা গ্রহণ করে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই এই সংগঠনের সাথে আমার গভীর সম্পর্ক। এটি শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের আবেগ, সৃজনশীলতার এক অনন্য প্রকাশ। ফ্লাস সর্বদা মানুষের সৃজনশীলতাকে উৎসাহিত করার জন্য কাজ করে আসছে উল্লেখ করে সানজানা বলেন, এখানে যেমন গান-আড্ডা-গল্পের মাধ্যমে আমরা নিজেদের প্রকাশ করি, তেমনই রঙ-তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটিয়ে তুলি আমাদের স্বপ্ন। এই ক্লাবের প্রতিটি সদস্যের সহযোগিতায় আমি ফ্লাসকে আরও এগিয়ে নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমি আশা রাখি, এই সংগঠনের সদস্যরা তাদের প্রতিভা আর পরিশ্রম দিয়ে ফ্লাসকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.