নোটিশ :
বেরোবি কর্মকর্তা রেজাউল করিমের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ
জনসংযোগ ডেস্ক
- সময়: ০৪:০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / ৫৩

রুশাইদ আহমেদ, বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক (অডিট সেল) মোঃ রেজাউল করিম শাহ্ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
রবিবার (১৬ মার্চ) এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মো. রেজাউল করিম শাহ্ রবিবার সন্ধ্যা আনুমানিক ৭টায় রংপুরের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
- এ দিকে অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক (অডিট সেল) মো. রেজাউল করিম শাহর মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. শাহজামান ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
জনপ্রিয় ট্যাগ :




















