৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় রংপুর মহানগর মহিলা শ্রমিক লীগের নেত্রী কারাগারে

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:১৬:১৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৬
বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় রংপুর মহানগর মহিলা শ্রমিক লীগের নেত্রী কারাগারে

রিয়াজুল হক সাগর, রংপুর।

বৈষম্যবিরোধী ছাত্র হত্যা চেষ্টা মামলায় রংপুর মহানগর মহিলা শ্রমিক লীগের ২৫ নং ওয়ার্ডের সভাপতি শুকতারা বেগমকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট -১ম আদালতের বিচারক মোঃ সোয়েবুর রহমান তাকে সি-ডব্লিউ মূলে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। সেই সাথে আগামী ১৫ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন ও হাজিরার জন্য দিন ধার্য করেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান।

পুলিশ সুত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে গুলিতে আহত রমজান আলীর করা মামলায় এজাহার নামীয় ১৪৭ নম্বর আসামী রংপুর মহানগর মহিলা শ্রমিক লীগের ২৫ নং ওয়ার্ডের সভাপতি শুকতারা বেগম।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর শালবন বোতলা ক্লাব মোড় এলাকা থেকে তার নিজ বাড়িতে থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শুকতারা বেগম আব্দুল খালেকের স্ত্রী।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, গ্রেফতার শুকতারা বেগম বৈষম্যবিরোধী ছাত্র হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় আসামী। তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় রংপুর মহানগর মহিলা শ্রমিক লীগের নেত্রী কারাগারে

সময়: ১০:১৬:১৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় রংপুর মহানগর মহিলা শ্রমিক লীগের নেত্রী কারাগারেরিয়াজুল হক সাগর, রংপুর। বৈষম্যবিরোধী ছাত্র হত্যা চেষ্টা মামলায় রংপুর মহানগর মহিলা শ্রমিক লীগের ২৫ নং ওয়ার্ডের সভাপতি শুকতারা বেগমকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট -১ম আদালতের বিচারক মোঃ সোয়েবুর রহমান তাকে সি-ডব্লিউ মূলে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। সেই সাথে আগামী ১৫ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন ও হাজিরার জন্য দিন ধার্য করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান। পুলিশ সুত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে গুলিতে আহত রমজান আলীর করা মামলায় এজাহার নামীয় ১৪৭ নম্বর আসামী রংপুর মহানগর মহিলা শ্রমিক লীগের ২৫ নং ওয়ার্ডের সভাপতি শুকতারা বেগম। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর শালবন বোতলা ক্লাব মোড় এলাকা থেকে তার নিজ বাড়িতে থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শুকতারা বেগম আব্দুল খালেকের স্ত্রী। রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, গ্রেফতার শুকতারা বেগম বৈষম্যবিরোধী ছাত্র হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় আসামী। তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.