৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যতিক্রম আয়োজনে নতুন বছর শুরু যবিপ্রবির মুন্সি মেহেরুল্লাহ হলে

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৮:২৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / ৫৩
ব্যতিক্রম আয়োজনে নতুন বছর শুরু যবিপ্রবির মুন্সি মেহেরুল্লাহ হলে

ইমরান হোসেন,যবিপ্রবি প্রতিনিধি:নতুন বছরকে ঘিরে যখন দেশের বিভিন্ন স্থানে আতশবাজি, পটকা, ফানুস, উচ্চ শব্দে সাউন্ড সহ বিভিন্নভাবে উদযাপন নিয়ে ব্যস্ত ঠিক তখনই ব্যতিক্রমী আয়োজন তাসবিহ ও দোয়ার মাধ্যমে ইংরেজি নববর্ষ শুরু করল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মুন্সী মেহেরুল্লাহ হলের শিক্ষার্থীরা।

বুধবার (৩১ ডিসেম্বর)  দিবাগত রাত বারোটায় যবিপ্রবির মুন্সি মেহেরুল্লাহ হলের নামাজের ১০৩নং কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সম্মিলিতভাবে দোয়া ও তাসবিহ পাঠের মাধ্যমে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশ, জাতি ও নিজেদের জন্য কল্যাণ কামনা করেন।

এ বিষয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান বলেন, নতুন বছরের প্রথম রজনীতে বিকট শব্দ সৃষ্টি, আতশবাজির মাধ্যমে নিরীহ পাখি ও প্রাণীদের কষ্ট দেওয়া এবং এ রাতের অজুহাতে অশ্লীলতা ও নৈতিক অবক্ষয়ের যে চর্চা দেখা যায়, তা আমাদের সংস্কৃতি, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এগুলো মূলত একটি অপসংস্কৃতির বহিঃপ্রকাশ, যা আমাদের সামাজিক শালীনতা ও জাতীয় পরিচয়ের ওপর আঘাত হানে। এর বিপরীতে আমাদের ক্যাম্পাসের কিছু সচেতন ও মূল্যবোধসম্পন্ন ভাই যে সুশৃঙ্খল, নৈতিক ও কল্যাণমূলক আয়োজন করেছে, তা তথাকথিত থার্টিফার্স্ট নাইট সংস্কৃতির বিরুদ্ধে এক শান্তিপূর্ণ, মর্যাদাবান ও মূল্যবোধভিত্তিক সাংস্কৃতিক প্রতিবাদ। এই আয়োজন প্রমাণ করে—শোরগোল নয়, আত্মশুদ্ধি ও কৃতজ্ঞতার মধ্য দিয়েও নতুন বছর শুরু করা সম্ভব।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্যতিক্রম আয়োজনে নতুন বছর শুরু যবিপ্রবির মুন্সি মেহেরুল্লাহ হলে

সময়: ০৮:২৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
ব্যতিক্রম আয়োজনে নতুন বছর শুরু যবিপ্রবির মুন্সি মেহেরুল্লাহ হলেইমরান হোসেন,যবিপ্রবি প্রতিনিধি:নতুন বছরকে ঘিরে যখন দেশের বিভিন্ন স্থানে আতশবাজি, পটকা, ফানুস, উচ্চ শব্দে সাউন্ড সহ বিভিন্নভাবে উদযাপন নিয়ে ব্যস্ত ঠিক তখনই ব্যতিক্রমী আয়োজন তাসবিহ ও দোয়ার মাধ্যমে ইংরেজি নববর্ষ শুরু করল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মুন্সী মেহেরুল্লাহ হলের শিক্ষার্থীরা। বুধবার (৩১ ডিসেম্বর)  দিবাগত রাত বারোটায় যবিপ্রবির মুন্সি মেহেরুল্লাহ হলের নামাজের ১০৩নং কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সম্মিলিতভাবে দোয়া ও তাসবিহ পাঠের মাধ্যমে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশ, জাতি ও নিজেদের জন্য কল্যাণ কামনা করেন। এ বিষয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান বলেন, নতুন বছরের প্রথম রজনীতে বিকট শব্দ সৃষ্টি, আতশবাজির মাধ্যমে নিরীহ পাখি ও প্রাণীদের কষ্ট দেওয়া এবং এ রাতের অজুহাতে অশ্লীলতা ও নৈতিক অবক্ষয়ের যে চর্চা দেখা যায়, তা আমাদের সংস্কৃতি, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এগুলো মূলত একটি অপসংস্কৃতির বহিঃপ্রকাশ, যা আমাদের সামাজিক শালীনতা ও জাতীয় পরিচয়ের ওপর আঘাত হানে। এর বিপরীতে আমাদের ক্যাম্পাসের কিছু সচেতন ও মূল্যবোধসম্পন্ন ভাই যে সুশৃঙ্খল, নৈতিক ও কল্যাণমূলক আয়োজন করেছে, তা তথাকথিত থার্টিফার্স্ট নাইট সংস্কৃতির বিরুদ্ধে এক শান্তিপূর্ণ, মর্যাদাবান ও মূল্যবোধভিত্তিক সাংস্কৃতিক প্রতিবাদ। এই আয়োজন প্রমাণ করে—শোরগোল নয়, আত্মশুদ্ধি ও কৃতজ্ঞতার মধ্য দিয়েও নতুন বছর শুরু করা সম্ভব।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.