৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে জামায়াতের প্রার্থী নাম ঘোষণা উপলক্ষে কর্মী সমাবেশ।

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৮:০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / ৩৪
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে জামায়াতের প্রার্থী নাম ঘোষণা উপলক্ষে কর্মী সমাবেশ।

 

নিহারেন্দু চক্রবর্তী,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর ) আসনে প্রার্থী নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ আসনে দলটির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাসিরনগর উপজেলা শাখার আমীর ও নাসিরনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম কে।

শুক্রবার (৩০ মে) বেলা ১১ টায় নাসিরনগর উপজেলা মুক্তিযুদ্ধো কমপ্লেক্সে এ উপলক্ষে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর ) আসনে অধ্যাপক এ কে এম আমিনুল ইসলামের নাম ঘোষণা করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নাসিরনগর উপজেলা শাখা আমীর অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিস সূরা সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুল সাত্তার, বিশেষ অতিথি কেন্দ্রীয় মজলিস সূরা সদস্য ও জেলা আমির এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত প্রার্থী জনাব অধ্যক্ষ মোহাম্মদ মোবারক হোসাইন আখন্দ, জামায়াতে জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, জামায়াতের জেলা সহ-সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক জুনায়েদ হাসান, সহ জেলা উপজেলার ও ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নাসিরনগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জনাব অধ্যাপক সিরাজুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের দলের সাংগঠনিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তৃর্ণমূল পর্যায়ে ইতোমধ্যে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা পর্যায়ে দলীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।

এদিকে এ আসনে প্রার্থী ঘোষণার পর থেকে তৃণমূলে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে অনেকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ যে অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান নাসিরনগর সরকারি কলেজের প্রতিষ্ঠাকাল থেকেই সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন । তিনি উক্ত কলেজের প্রতিষ্ঠাতা ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। ছাত্র জীবন থেকেই ইসলামি আন্দোলনের সাথে জড়িত ছিলেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাহজালাল হলের বায়তুল মাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি অনার্স ও রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে জামায়াতের প্রার্থী নাম ঘোষণা উপলক্ষে কর্মী সমাবেশ।

সময়: ০৮:০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে জামায়াতের প্রার্থী নাম ঘোষণা উপলক্ষে কর্মী সমাবেশ।  নিহারেন্দু চক্রবর্তী,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর ) আসনে প্রার্থী নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ আসনে দলটির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাসিরনগর উপজেলা শাখার আমীর ও নাসিরনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম কে। শুক্রবার (৩০ মে) বেলা ১১ টায় নাসিরনগর উপজেলা মুক্তিযুদ্ধো কমপ্লেক্সে এ উপলক্ষে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর ) আসনে অধ্যাপক এ কে এম আমিনুল ইসলামের নাম ঘোষণা করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী নাসিরনগর উপজেলা শাখা আমীর অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিস সূরা সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুল সাত্তার, বিশেষ অতিথি কেন্দ্রীয় মজলিস সূরা সদস্য ও জেলা আমির এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত প্রার্থী জনাব অধ্যক্ষ মোহাম্মদ মোবারক হোসাইন আখন্দ, জামায়াতে জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, জামায়াতের জেলা সহ-সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক জুনায়েদ হাসান, সহ জেলা উপজেলার ও ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নাসিরনগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জনাব অধ্যাপক সিরাজুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের দলের সাংগঠনিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তৃর্ণমূল পর্যায়ে ইতোমধ্যে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা পর্যায়ে দলীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। এদিকে এ আসনে প্রার্থী ঘোষণার পর থেকে তৃণমূলে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে অনেকে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ যে অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান নাসিরনগর সরকারি কলেজের প্রতিষ্ঠাকাল থেকেই সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন । তিনি উক্ত কলেজের প্রতিষ্ঠাতা ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। ছাত্র জীবন থেকেই ইসলামি আন্দোলনের সাথে জড়িত ছিলেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাহজালাল হলের বায়তুল মাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি অনার্স ও রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.