৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভয় পাবেন না, বিজয়ের বন্দরে পৌঁছাবে আওয়ামী লীগ’

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৬:৩৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • / ৩৪৫
'ভয় পাবেন না, বিজয়ের বন্দরে পৌঁছাবে আওয়ামী লীগ'
ad
নিজস্ব প্রতিবেদক

বিএনপির আন্দোলন, অগ্নিসন্ত্রাসে নেতা কর্মীদের ভয় না পাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আপনারা ভয় পাবেন না, বিজয়ের বন্দরে আওয়ামী লীগ পৌঁছাবেই।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এক বর্ধিত সভায় আজ রোববার এ কথা বলেন কাদের। সকাল সাড়ে ১০টায় শুরু হয় এই বর্ধিত সভা। সভার সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের নেতাদের বিভিন্ন দিকনির্দেশনা দেবেন আওয়ামী লীগ সভাপতি।

সভায় দেওয়া বক্তব্যে কাদের আরও বলেন, আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, আবারও সন্ত্রাসী কার্যক্রমও চালানোর চেষ্টা করা হচ্ছে৷

‘বাংলাদেশ শত প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়াতে শুরু করেছে৷ শেখ হাসিনা কারও কাছে মাথা নত করেন না৷ ভয় পাবেন না৷ ভয় পাওয়ার কোনো কারণ নেই৷ বিএনপির কিছু লোকজন দেখে ভয়ের কিছু নেই৷ তাদের চেয়ে আমাদের লোকবল অনেক বেশি৷’

এই দেশকে কখনোই পাকিস্তানের হাতে তুলে দেওয়ার মত পরিস্থিতি হতে দেবে না আওয়ামী লীগ বলেও মন্তব্য করেন কাদের৷ তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ের বন্দরে পৌঁছাবে আওয়ামী লীগ৷

এ দিন সকাল ৬টার পর থেকেই তৃণমূলের নেতাদের ভিড় বাড়তে থাকে গণভবনে।

বিশেষ এ বর্ধিত সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা, মহানগর ও উপজেলা, থানা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত রয়েছেন।

এই সভা উপলক্ষ্যে ঢাকা মহানগরের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

‘ভয় পাবেন না, বিজয়ের বন্দরে পৌঁছাবে আওয়ামী লীগ’

সময়: ০৬:৩৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
'ভয় পাবেন না, বিজয়ের বন্দরে পৌঁছাবে আওয়ামী লীগ'
ad
নিজস্ব প্রতিবেদক
বিএনপির আন্দোলন, অগ্নিসন্ত্রাসে নেতা কর্মীদের ভয় না পাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আপনারা ভয় পাবেন না, বিজয়ের বন্দরে আওয়ামী লীগ পৌঁছাবেই। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এক বর্ধিত সভায় আজ রোববার এ কথা বলেন কাদের। সকাল সাড়ে ১০টায় শুরু হয় এই বর্ধিত সভা। সভার সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের নেতাদের বিভিন্ন দিকনির্দেশনা দেবেন আওয়ামী লীগ সভাপতি। সভায় দেওয়া বক্তব্যে কাদের আরও বলেন, আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, আবারও সন্ত্রাসী কার্যক্রমও চালানোর চেষ্টা করা হচ্ছে৷ ‘বাংলাদেশ শত প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়াতে শুরু করেছে৷ শেখ হাসিনা কারও কাছে মাথা নত করেন না৷ ভয় পাবেন না৷ ভয় পাওয়ার কোনো কারণ নেই৷ বিএনপির কিছু লোকজন দেখে ভয়ের কিছু নেই৷ তাদের চেয়ে আমাদের লোকবল অনেক বেশি৷’ এই দেশকে কখনোই পাকিস্তানের হাতে তুলে দেওয়ার মত পরিস্থিতি হতে দেবে না আওয়ামী লীগ বলেও মন্তব্য করেন কাদের৷ তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ের বন্দরে পৌঁছাবে আওয়ামী লীগ৷ এ দিন সকাল ৬টার পর থেকেই তৃণমূলের নেতাদের ভিড় বাড়তে থাকে গণভবনে। বিশেষ এ বর্ধিত সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা, মহানগর ও উপজেলা, থানা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত রয়েছেন। এই সভা উপলক্ষ্যে ঢাকা মহানগরের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.