৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে সীমান্ত পেরিয়ে আসার সময় বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:৪৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • / ৯৩
ভূরুঙ্গামারীতে সীমান্ত পেরিয়ে আসার সময় বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাত ১টার দিকে ২২ বিজিবির একটি বিশেষ অভিযান পরিচালনায় এসব মদ জব্দ করা হয়।

২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক (পিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সোনাহাট কোম্পানির দায়িত্বাধীন সীমান্ত এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর একদল চোরাকারবারি সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবি তাৎক্ষণিক অভিযান চালায় এবং ১৪০ বোতল ভারতীয় বিদেশি মদ জব্দ করে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল-হক বলেন, “মাদকদ্রব্যের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং তা বাস্তবায়নে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।”

তিনি আরও জানান, চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩১ জুলাই পর্যন্ত সময়কালে ২২ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে ১,২৮৫ বোতল ভারতীয় মদ, ১০৮.৫ কেজি গাঁজা এবং ৭,৬৯৮ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১৪ জন। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ২৭ লাখ ৩৯ হাজার ৬৫৪ টাকা।

বিজিবি জানায়, সীমান্তবর্তী প্রতিটি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি)-কে মাদক প্রতিরোধে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সব সদস্যকে আরও সচেতন ও তৎপর থাকতে উৎসাহিত করা হয়েছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ভূরুঙ্গামারীতে সীমান্ত পেরিয়ে আসার সময় বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ

সময়: ১০:৪৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
ভূরুঙ্গামারীতে সীমান্ত পেরিয়ে আসার সময় বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দকুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাত ১টার দিকে ২২ বিজিবির একটি বিশেষ অভিযান পরিচালনায় এসব মদ জব্দ করা হয়। ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক (পিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সোনাহাট কোম্পানির দায়িত্বাধীন সীমান্ত এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর একদল চোরাকারবারি সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবি তাৎক্ষণিক অভিযান চালায় এবং ১৪০ বোতল ভারতীয় বিদেশি মদ জব্দ করে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল-হক বলেন, “মাদকদ্রব্যের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং তা বাস্তবায়নে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।” তিনি আরও জানান, চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩১ জুলাই পর্যন্ত সময়কালে ২২ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে ১,২৮৫ বোতল ভারতীয় মদ, ১০৮.৫ কেজি গাঁজা এবং ৭,৬৯৮ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১৪ জন। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ২৭ লাখ ৩৯ হাজার ৬৫৪ টাকা। বিজিবি জানায়, সীমান্তবর্তী প্রতিটি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি)-কে মাদক প্রতিরোধে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সব সদস্যকে আরও সচেতন ও তৎপর থাকতে উৎসাহিত করা হয়েছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.