৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রুয়েটে ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:৫৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৪৪
রুয়েটে ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত

রুয়েটে ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত

রুয়েট প্রতিনিধি
একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর শিক্ষাজীবনে নতুন পরিবার হয়ে উঠে তার বিশ্ববিদ্যালয়।এমনটি আমরা পুঁথিগত ভাবে জানলেও বাস্তবে আমাদের চারপাশে তা বড়ই বিরল। এমনই এক বিরল ঘটনার সাক্ষী হয়েছে রুয়েট।গত ৬ ফেব্রুয়ারি যন্ত্রকৌশল বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী সোহান আলী ট্রেনযোগে বাড়ি যাওয়ার যাচ্ছিলেন। পথিমধ্যে তার মোবাইলফোন চুরি হয়ে যায়।বিষয়টি তার সহপাঠী ও অগ্রজেরা জানতে পারলে সকলে মিলে তাকে একটা নতুন মোবাইল ফোন কিনে উপহার দেন।বিষয়টির তাৎক্ষণিকতায় ও সকলের আন্তরিকতা সোহানকে ব্যাপকভাবে উচ্ছ্বসিত করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে সোহান একটি পোস্ট শেয়ার করেন। সোহান পোস্টে লেখেন,

‘‘গত ০৬-০২-২০২৫ বৃহস্পতিবার আমি রাজশাহী থেকে বাসায় যাওয়ার সময় ট্রেন থেকে আমার ফোন চুরি হয়ে যায়। বাসায় আমি এখনো কিছু বলি নাই। স্বাভাবিক ভাবেই আমার মন খারাপ ছিল । ছবিতে যে মানুষ গুলোকে দেখছেন, ওনারা আমার আরেকটা পৃথিবী, আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাইরা , ঘটনাটা যেনে আমাকে অবাক করে দিলো । আজ ১০-০২-২৫ , রবিবার আমাকে একটা নতুন ফোন কিনে সারপ্রাইজ দিলো। এক মুহুর্তের জন্যও চোখের পানি ধরে রাখতে পারলাম না। জীবনের কোন ভালো কাজের জন্য এমন মানুষদের বড় ভাই হিসেবে পাইছি জানিনা , কিন্তু এইটুকু আমি বলতে পারি আমি ভাগ্যবান। আমার বিপদের সময় আপনারা যেভাবে পাশে দাঁড়িয়েছেন, সেটা বলে শেষ করতে পারবোনা। সারা জীবন এই কথা মনে থাকবে, আল্লাহর রহমতে,রুয়েট জীবনে কিছু মানুষ আমার জীবন রাঙিয়ে দিয়েছিলো । আমার কাছে রুয়েট মানেই আমার ভালোবাসার মানুষগুলো। রুয়েট থেকে কি নিয়ে যাব , সেটা ভালোমত বুঝেছি, রুয়েট সুন্দর ”

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি সর্ব মহলে প্রশংসিত হচ্ছে। তাদের মধ্যে যন্ত্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাহমিদ বলেন‘এই ঘটনা আবারও প্রমাণ করলো যে, রুয়েট শুধু প্রযুক্তি শিক্ষার কেন্দ্র নয়, বরং এটি একটি পরিবার, যেখানে প্রতিটি সদস্য বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ায়।’একই বিভাগের আরেক শিক্ষার্থী তৌফিক আহমেদ তুষার জানান,‘সিনিয়র-জুনিয়রের এই ভালোবাসা ও বন্ধন রুয়েটের শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতার চেতনাকে আরও শক্তিশালী করবে।’


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

রুয়েটে ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত

সময়: ১০:৫৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
রুয়েটে ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্তরুয়েটে ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত রুয়েট প্রতিনিধি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর শিক্ষাজীবনে নতুন পরিবার হয়ে উঠে তার বিশ্ববিদ্যালয়।এমনটি আমরা পুঁথিগত ভাবে জানলেও বাস্তবে আমাদের চারপাশে তা বড়ই বিরল। এমনই এক বিরল ঘটনার সাক্ষী হয়েছে রুয়েট।গত ৬ ফেব্রুয়ারি যন্ত্রকৌশল বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী সোহান আলী ট্রেনযোগে বাড়ি যাওয়ার যাচ্ছিলেন। পথিমধ্যে তার মোবাইলফোন চুরি হয়ে যায়।বিষয়টি তার সহপাঠী ও অগ্রজেরা জানতে পারলে সকলে মিলে তাকে একটা নতুন মোবাইল ফোন কিনে উপহার দেন।বিষয়টির তাৎক্ষণিকতায় ও সকলের আন্তরিকতা সোহানকে ব্যাপকভাবে উচ্ছ্বসিত করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে সোহান একটি পোস্ট শেয়ার করেন। সোহান পোস্টে লেখেন, ‘‘গত ০৬-০২-২০২৫ বৃহস্পতিবার আমি রাজশাহী থেকে বাসায় যাওয়ার সময় ট্রেন থেকে আমার ফোন চুরি হয়ে যায়। বাসায় আমি এখনো কিছু বলি নাই। স্বাভাবিক ভাবেই আমার মন খারাপ ছিল । ছবিতে যে মানুষ গুলোকে দেখছেন, ওনারা আমার আরেকটা পৃথিবী, আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাইরা , ঘটনাটা যেনে আমাকে অবাক করে দিলো । আজ ১০-০২-২৫ , রবিবার আমাকে একটা নতুন ফোন কিনে সারপ্রাইজ দিলো। এক মুহুর্তের জন্যও চোখের পানি ধরে রাখতে পারলাম না। জীবনের কোন ভালো কাজের জন্য এমন মানুষদের বড় ভাই হিসেবে পাইছি জানিনা , কিন্তু এইটুকু আমি বলতে পারি আমি ভাগ্যবান। আমার বিপদের সময় আপনারা যেভাবে পাশে দাঁড়িয়েছেন, সেটা বলে শেষ করতে পারবোনা। সারা জীবন এই কথা মনে থাকবে, আল্লাহর রহমতে,রুয়েট জীবনে কিছু মানুষ আমার জীবন রাঙিয়ে দিয়েছিলো । আমার কাছে রুয়েট মানেই আমার ভালোবাসার মানুষগুলো। রুয়েট থেকে কি নিয়ে যাব , সেটা ভালোমত বুঝেছি, রুয়েট সুন্দর ” সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি সর্ব মহলে প্রশংসিত হচ্ছে। তাদের মধ্যে যন্ত্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাহমিদ বলেন‘এই ঘটনা আবারও প্রমাণ করলো যে, রুয়েট শুধু প্রযুক্তি শিক্ষার কেন্দ্র নয়, বরং এটি একটি পরিবার, যেখানে প্রতিটি সদস্য বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ায়।’একই বিভাগের আরেক শিক্ষার্থী তৌফিক আহমেদ তুষার জানান,‘সিনিয়র-জুনিয়রের এই ভালোবাসা ও বন্ধন রুয়েটের শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতার চেতনাকে আরও শক্তিশালী করবে।’

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.