নোটিশ :
মাইক্রোবাসে ৫০ বোতল ফেন্সিডিল সহ চালক আটক
জনসংযোগ ডেস্ক
- সময়: ০১:৪৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
- / ৫১

আবির হোসেন সজল, লালমনিরহাট
(আজ ১২ অক্টোবর) শুক্রবার সকালে জেলার হাতীবান্ধা উপজেলার সানিয়াজান বাজারের মোকাদ্দেসনগর এলাকা লিটু হোসেন(৩৫) নামের এক মাদক ব্যবসায়ী কে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতার লিটু উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামের আবু বক্করের ছেলে। সে মাইক্রোবাস চালক। এ সময় ৫০ বোতল ফেন্সিডিল সহ মাইক্রোবাসটিও আটক করে পুলিশ।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। মাইক্রোবাসটি বড়খাতা থেকে তিস্তা ব্যারাজ হয়ে রংপুরের দিকে যাচ্ছিল। হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














