৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকাসক্ত ছেলেকে নিজেই পুলিশের হাতে তুলে দিলেন বাবা

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০১:১৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / ১৩২
মাদকাসক্ত ছেলেকে নিজেই পুলিশের হাতে তুলে দিলেন বাবা

লিটন আহম্মেদ

দিনাজপুর জেলা প্রতিনিধি |৩০ জুলাই, ২০২৫

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড বড়রা গ্রামে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। মোঃ শুধু মোহাম্মদ নামের এক মানবিক পিতা তার মাদকাসক্ত পুত্র মোঃ সুলতান (৩৮)–কে নিজ হাতে পুলিশের কাছে তুলে দিয়েছেন।

জানা যায়, মোঃ সুলতান দীর্ঘদিন ধরে নিয়মিত মাদক সেবন করতেন। এতে তার পরিবারে অশান্তি বাড়ার পাশাপাশি সমাজেও নেতিবাচক প্রভাব পড়ে। একপর্যায়ে তার মাদকসেবনের মাত্রা এতটাই বেড়ে যায় যে পরিবার-প্রতিবেশীরা চরম বিপাকে পড়েন।

পরিবার ও সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে কঠিন সিদ্ধান্ত নেন পিতা মোঃ শুধু মোহাম্মদ। গতকাল মঙ্গলবার তিনি নিজেই ছেলেকে নিয়ে বোচাগঞ্জ থানায় হাজির হন এবং পুলিশের হাতে তুলে দেন।

পরে বোচাগঞ্জ থানা পুলিশ মোঃ সুলতানকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। বর্তমানে তিনি দিনাজপুর জেলা কারাগারে রয়েছেন।

স্থানীয়রা জানান, এই ঘটনা একদিকে যেমন দুঃখজনক, অন্যদিকে সমাজের প্রতি একজন বাবার দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সচেতন সমাজে এমন সাহসী ও মানবিক পদক্ষেপ বিরল হলেও অত্যন্ত প্রয়োজনীয়।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

মাদকাসক্ত ছেলেকে নিজেই পুলিশের হাতে তুলে দিলেন বাবা

সময়: ০১:১৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
মাদকাসক্ত ছেলেকে নিজেই পুলিশের হাতে তুলে দিলেন বাবালিটন আহম্মেদ দিনাজপুর জেলা প্রতিনিধি |৩০ জুলাই, ২০২৫ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড বড়রা গ্রামে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। মোঃ শুধু মোহাম্মদ নামের এক মানবিক পিতা তার মাদকাসক্ত পুত্র মোঃ সুলতান (৩৮)–কে নিজ হাতে পুলিশের কাছে তুলে দিয়েছেন। জানা যায়, মোঃ সুলতান দীর্ঘদিন ধরে নিয়মিত মাদক সেবন করতেন। এতে তার পরিবারে অশান্তি বাড়ার পাশাপাশি সমাজেও নেতিবাচক প্রভাব পড়ে। একপর্যায়ে তার মাদকসেবনের মাত্রা এতটাই বেড়ে যায় যে পরিবার-প্রতিবেশীরা চরম বিপাকে পড়েন। পরিবার ও সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে কঠিন সিদ্ধান্ত নেন পিতা মোঃ শুধু মোহাম্মদ। গতকাল মঙ্গলবার তিনি নিজেই ছেলেকে নিয়ে বোচাগঞ্জ থানায় হাজির হন এবং পুলিশের হাতে তুলে দেন। পরে বোচাগঞ্জ থানা পুলিশ মোঃ সুলতানকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। বর্তমানে তিনি দিনাজপুর জেলা কারাগারে রয়েছেন। স্থানীয়রা জানান, এই ঘটনা একদিকে যেমন দুঃখজনক, অন্যদিকে সমাজের প্রতি একজন বাবার দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সচেতন সমাজে এমন সাহসী ও মানবিক পদক্ষেপ বিরল হলেও অত্যন্ত প্রয়োজনীয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.