মির্জপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীতে শোভাযাত্র অনুষ্ঠিত
- সময়: ০১:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
- / ৭২

টাঙ্গাইল প্রতিনিধি:
“সর্বায় স্বর্বেশ্বরায় সর্বপতয়ে
সর্বসমভবায় গোবিন্দায় নমো নমঃ”
এই শ্লোক কে সামনে রেখে বাংলাদেশ হিন্দু পরিষদ মির্জাপুর উপজেলা শাখার আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১৯শে ভাদ্র, ১৪৩০ বঙ্গাব্দ, ৬ সেপ্টেম্বর-২৩ইং বুধবার উপজেলার পাকুল্লা কর্মকারপাড়া
শ্রী শ্রী রাধা বল্লভের আখড়া থেকে পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভগবান শ্রীকৃষ্ণের অনুগত সনাতন ধর্মাবলম্বী ভক্তেরা।
বাংলাদেশ হিন্দু পরিষদ উপজেলা শাখার সভাপতি আনন্দ কুমার সরকার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলাই সাহা”র সঞ্চালনায় ও নেতৃত্বে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী শোযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয়।
এ শোভাযাত্রার আলোচনায় উপস্থিত বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মানিত কার্যকরী সদস্য রাফিউর রহমান খান ইউসুফ জাই (সানী), বাংলাদেশ হিন্দু পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শ্রী স্বপন সরকার, জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি.এ মতিন, সাবেক চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী (রুবেল), জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এড. মো. ইলিয়াস মিয়া প্রমূখসহ ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীতে অংশগ্রহণ করে উপজেলার বিভিন্ন এলাকার আগন্তুক কৃষ্ণ ভক্তেরা।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














