নোটিশ :
মুক্তাগাছায় জবি শিক্ষার্থীর লাশ উদ্ধার!
জনসংযোগ ডেস্ক
- সময়: ০৩:৩৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
- / ৪০

ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের মুক্তাগাছার সীমান্তবর্তী মনতলা ব্রিজের নিচে লাগেজের ভেতর পাওয়া ৪ খন্ডের মরদেহটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভের। সৌরভের বাড়ি ঈশ্বরগঞ্জের মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামে। সৌরভ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছে এলাকাবাসী। চাচাতো বোনকে প্রেম করে বিয়ে করার পর বিয়ে মেনে না নিয়ে কৌশলে চাচাতো বোনকে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেয় চাচা-চাচি। পরে সৌরভকে ডেকে এনে হত্যা করে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে। এঘটনায় সৌরভের চাচা-চাচিকে ময়মনসিংহ সদরের গোহাইলকান্দির বাসা থেকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
জনপ্রিয় ট্যাগ :














