৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে ১২ বোতল বিদেশী মদসহ আটক ৩ যুবক

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৮:০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৬
মুন্সিগঞ্জে ১২ বোতল বিদেশী মদসহ আটক ৩ যুবক

 

ওসমান গনি স্টাফ রিপোর্টার

মুন্সিগঞ্জ সদরের পশ্চিম মুক্তারপুর এলাকা থেকে ১২ বোতল বিদেশী মদসহ ৩ যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

পশ্চিম মুক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করে ওই ৩ জনকে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন, পশ্চিম মুক্তারপুর এলাকার তামজীদ বেপারী (২৪), সেলিম মাতবর (২৯) ও মাহবুব হাছান (২৯)।

 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুহাম্মদ কাজী হুমায়ুন রশিদ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

 

তিনি জানান, ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম মুক্তারপুর সাকিনস্থ জনৈক হুমায়ন কবিরের চায়ের দোকানের সামনের পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এসময় অভিযুক্ত তামজীদ বেপারী ও সেলিম মাতবরকে তল্লাশিকালে ২ লিটার বিদেশী মদ ও তাদের দেয়া তথ্যমতে রাত আনুমানিক সোয়া ১টার দিকে অপর অভিযুক্ত মাহবুব হাছানের (২৯) বসতঘর এর ওয়ারড্রবের ভিতর একটি কাপড়ের ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় ১০ লিটার বিদেশী মদ জব্দ করা হয়।

 

তিনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় এজাহার দায়ের এবং মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

মুন্সিগঞ্জে ১২ বোতল বিদেশী মদসহ আটক ৩ যুবক

সময়: ০৮:০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
মুন্সিগঞ্জে ১২ বোতল বিদেশী মদসহ আটক ৩ যুবক  ওসমান গনি স্টাফ রিপোর্টার মুন্সিগঞ্জ সদরের পশ্চিম মুক্তারপুর এলাকা থেকে ১২ বোতল বিদেশী মদসহ ৩ যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।   পশ্চিম মুক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করে ওই ৩ জনকে আটক করা হয়।   আটককৃতরা হলেন, পশ্চিম মুক্তারপুর এলাকার তামজীদ বেপারী (২৪), সেলিম মাতবর (২৯) ও মাহবুব হাছান (২৯)।   জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুহাম্মদ কাজী হুমায়ুন রশিদ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।   তিনি জানান, ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম মুক্তারপুর সাকিনস্থ জনৈক হুমায়ন কবিরের চায়ের দোকানের সামনের পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এসময় অভিযুক্ত তামজীদ বেপারী ও সেলিম মাতবরকে তল্লাশিকালে ২ লিটার বিদেশী মদ ও তাদের দেয়া তথ্যমতে রাত আনুমানিক সোয়া ১টার দিকে অপর অভিযুক্ত মাহবুব হাছানের (২৯) বসতঘর এর ওয়ারড্রবের ভিতর একটি কাপড়ের ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় ১০ লিটার বিদেশী মদ জব্দ করা হয়।   তিনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় এজাহার দায়ের এবং মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.