৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জ আওয়ামী লীগ ফ্যাসিবাদ ও আগুন সন্ত্রাস থেকে এখনো বের হতে পারেনি: মীর সরফত আলী সপু

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:৫৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ৩৫
মুন্সিগঞ্জ আওয়ামী লীগ ফ্যাসিবাদ ও আগুন সন্ত্রাস থেকে এখনো বের হতে পারেনি: মীর সরফত আলী সপু

ওসমান গনি

স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জ আওয়ামী লীগ ফ্যাসিবাদ ও আগুন সন্ত্রাসের রাজনীতি থেকে এখনো বের হয়ে আসতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ী এলাকায় বিএনপি আয়োজিত শান্তি মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মীর সরফত আলী সপু বলেন, আওয়ামী লীগ আগুন সন্ত্রাস করে কখনোই মানুষের মন জয় করতে পারবে না। বিএনপি সবসময় জনগণের দল, জনগণের জান-মাল রক্ষায় আমরা মাঠে আছি। আওয়ামী লীগ সন্ত্রাসী দল- তারা যতই দমন-পীড়ন চালাক, জনগণ বিএনপির সাথেই আছে।

তিনি আরও বলেন, আমরা শান্তি মিছিলের মাধ্যমে এ বার্তা দিতে চাই- আমরা জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব।

এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ্ব মোমিন আলী, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম এবং জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

মুন্সিগঞ্জ আওয়ামী লীগ ফ্যাসিবাদ ও আগুন সন্ত্রাস থেকে এখনো বের হতে পারেনি: মীর সরফত আলী সপু

সময়: ১০:৫৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
মুন্সিগঞ্জ আওয়ামী লীগ ফ্যাসিবাদ ও আগুন সন্ত্রাস থেকে এখনো বের হতে পারেনি: মীর সরফত আলী সপুওসমান গনি স্টাফ রিপোর্টার মুন্সিগঞ্জ আওয়ামী লীগ ফ্যাসিবাদ ও আগুন সন্ত্রাসের রাজনীতি থেকে এখনো বের হয়ে আসতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ী এলাকায় বিএনপি আয়োজিত শান্তি মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মীর সরফত আলী সপু বলেন, আওয়ামী লীগ আগুন সন্ত্রাস করে কখনোই মানুষের মন জয় করতে পারবে না। বিএনপি সবসময় জনগণের দল, জনগণের জান-মাল রক্ষায় আমরা মাঠে আছি। আওয়ামী লীগ সন্ত্রাসী দল- তারা যতই দমন-পীড়ন চালাক, জনগণ বিএনপির সাথেই আছে। তিনি আরও বলেন, আমরা শান্তি মিছিলের মাধ্যমে এ বার্তা দিতে চাই- আমরা জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ্ব মোমিন আলী, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম এবং জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.