৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জ-৩ সাবেক এমপি মৃণাল কান্তি ও তার স্ত্রীর নামে নতুন দুর্নীতি মামলা

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৪:০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • / ৮২
মুন্সিগঞ্জ-৩ সাবেক এমপি মৃণাল কান্তি ও তার স্ত্রীর নামে নতুন দুর্নীতি মামলা

মুন্সিগঞ্জ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মৃণাল কান্তি দাস ও তার স্ত্রীর নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৮ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, আসামি মৃণাল কান্তি দাসের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ৫৫ লাখ ১৭ হাজার ২৩০ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখা এবং আটটি ব্যাংক হিসাবে ২০১৩ সাল হতে ২০২৪ সাল পর্যন্ত জমা ও উত্তোলনসহ মোট দুই কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৯০৬ টাকার সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুষ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশে উহার রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭এর ৫(২) ধারায় একটি মামলা রুজু করা হয়।

তিনি আরও জানান, নিলীমা দাস তার স্বামী মৃণাল কান্তির সহায়তায় নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ৪৫ লাখ ২৮ হাজার ৮৪ টাকার সম্পদ অর্জন ও দখল রাখা এবং নিজ নামীয় ৩০টি ব্যাংক হিসাবে ২০১৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত জমা ও উত্তোলনসহ মোট ১৬ কোটি ১৯ লাখ ২৭ হাজার ৬৪১ টাকার সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুষ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশে উহার রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করেছেন।

উক্তরূপ অপরাধের জন্য (১) নিলীমা দাস এবং (২) মৃণাল কান্তি দাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারা; দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা; এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরও একটি মামলা রুজু করা হয়।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

মুন্সিগঞ্জ-৩ সাবেক এমপি মৃণাল কান্তি ও তার স্ত্রীর নামে নতুন দুর্নীতি মামলা

সময়: ০৪:০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
মুন্সিগঞ্জ-৩ সাবেক এমপি মৃণাল কান্তি ও তার স্ত্রীর নামে নতুন দুর্নীতি মামলামুন্সিগঞ্জ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মৃণাল কান্তি দাস ও তার স্ত্রীর নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৮ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি জানান, আসামি মৃণাল কান্তি দাসের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ৫৫ লাখ ১৭ হাজার ২৩০ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখা এবং আটটি ব্যাংক হিসাবে ২০১৩ সাল হতে ২০২৪ সাল পর্যন্ত জমা ও উত্তোলনসহ মোট দুই কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৯০৬ টাকার সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুষ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশে উহার রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭এর ৫(২) ধারায় একটি মামলা রুজু করা হয়। তিনি আরও জানান, নিলীমা দাস তার স্বামী মৃণাল কান্তির সহায়তায় নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ৪৫ লাখ ২৮ হাজার ৮৪ টাকার সম্পদ অর্জন ও দখল রাখা এবং নিজ নামীয় ৩০টি ব্যাংক হিসাবে ২০১৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত জমা ও উত্তোলনসহ মোট ১৬ কোটি ১৯ লাখ ২৭ হাজার ৬৪১ টাকার সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুষ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশে উহার রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করেছেন। উক্তরূপ অপরাধের জন্য (১) নিলীমা দাস এবং (২) মৃণাল কান্তি দাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারা; দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা; এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরও একটি মামলা রুজু করা হয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.