মুন্সিগঞ্জ ৪ অক্টোবর থেকে ২২ দিন মুন্সীগঞ্জের সকল নদীতে বালু উত্তোলন নিষিদ্ধ
- সময়: ০৮:৪৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৭

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জ মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ সফল করতে আগামী ৪ অক্টোবর থেকে ২২ দিন মুন্সীগঞ্জের সকল নদীতে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল হক জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, পরিবহন, বাজারজাত ও মজুদ নিষিদ্ধ থাকবে। একই সময়ে জেলার মেঘনায় ইজারাকৃত বালুমহাল ছাড়াও আশপাশের সব নদীতে বালু উত্তোলন বন্ধ রাখতে হবে।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, সেনাবাহিনী ও কোস্টগার্ড প্রতিনিধি, মৎস্য-পেশাজীবীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। উপজেলা নির্বাহী অফিসারবৃন্দও অনলাইনে সভায় যুক্ত ছিলেন।
সভায় মা ইলিশ সংরক্ষণে কঠোর নজরদারি এবং জনসচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














