৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জের মিরকাদিমে হত্যা করে ডোবায় পুঁতে রাখা হয়েছিলো দুই মাসের শিশুর মরদেহ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৩:৩১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
  • / ৮২
মুন্সীগঞ্জের মিরকাদিমে হত্যা করে ডোবায় পুঁতে রাখা হয়েছিলো দুই মাসের শিশুর মরদেহ

ওসমান গনি,স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জের মিরকাদিমে বসত ঘর থেকে চুরি হওয়ার পাঁচ দিন পর দুই মাসের শিশু আযানের মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার(২ অক্টোবর)ভোর ৬ টার দিকে প্রতিবেশি জনৈক ফারুকের বাড়ির পেছনে ডোবায় পুঁতে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।শিশু আযান মুন্সীগঞ্জ মিরকাদিম পৌরসভার গোপালনগর এলাকায় মো:শরীফ মিয়ার ছেলে।

আযানের মামা মো:মোক্তার জানান,আজ (সোমবার)ভোরে মাটিতে পুতে রাখা অবস্থায় শিশুটির কিছু অংশ দেখতে পান স্থানীয়রা। সেখান থেকে শিশুটির মরদেহ টেনে তুলেন তারা এবং পুলিশকে খবর দেন।পরে পুলিশ ঘটনাস্থলে এসে শিশুর মরদেহটি হেফাজতে নেয়।পুলিশ ও শিশু আযানের মামা জানান, পাশের বাড়ির ফারুক এবং তার পরিবারের সদস্যরা এ ঘটনায় জড়িত থাকতে পারে।সকাল থেকেই ঘরে তালা দিয়ে পলাতক রয়েছে তারা। তাদের গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আমিনুল ইসলাম জানান,শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।এ ঘটনার জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে বলে পুলিশ।প্রসঙ্গত,গত বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে দুই মাসের শিশু আযানকে ঘরে রেখে প্রকৃতির ডাকে সারা দিতে যান তার মা শ্রাবণী বেগম।সে সুযোগে কে বা কারা ঘর থেকে চুরি হয়ে যায় শিশু আযান।পরে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে শিশু আযানের মামা মোক্তার হোসেন মুন্সীগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

মুন্সীগঞ্জের মিরকাদিমে হত্যা করে ডোবায় পুঁতে রাখা হয়েছিলো দুই মাসের শিশুর মরদেহ

সময়: ০৩:৩১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
মুন্সীগঞ্জের মিরকাদিমে হত্যা করে ডোবায় পুঁতে রাখা হয়েছিলো দুই মাসের শিশুর মরদেহওসমান গনি,স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জের মিরকাদিমে বসত ঘর থেকে চুরি হওয়ার পাঁচ দিন পর দুই মাসের শিশু আযানের মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার(২ অক্টোবর)ভোর ৬ টার দিকে প্রতিবেশি জনৈক ফারুকের বাড়ির পেছনে ডোবায় পুঁতে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।শিশু আযান মুন্সীগঞ্জ মিরকাদিম পৌরসভার গোপালনগর এলাকায় মো:শরীফ মিয়ার ছেলে। আযানের মামা মো:মোক্তার জানান,আজ (সোমবার)ভোরে মাটিতে পুতে রাখা অবস্থায় শিশুটির কিছু অংশ দেখতে পান স্থানীয়রা। সেখান থেকে শিশুটির মরদেহ টেনে তুলেন তারা এবং পুলিশকে খবর দেন।পরে পুলিশ ঘটনাস্থলে এসে শিশুর মরদেহটি হেফাজতে নেয়।পুলিশ ও শিশু আযানের মামা জানান, পাশের বাড়ির ফারুক এবং তার পরিবারের সদস্যরা এ ঘটনায় জড়িত থাকতে পারে।সকাল থেকেই ঘরে তালা দিয়ে পলাতক রয়েছে তারা। তাদের গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আমিনুল ইসলাম জানান,শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।এ ঘটনার জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে বলে পুলিশ।প্রসঙ্গত,গত বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে দুই মাসের শিশু আযানকে ঘরে রেখে প্রকৃতির ডাকে সারা দিতে যান তার মা শ্রাবণী বেগম।সে সুযোগে কে বা কারা ঘর থেকে চুরি হয়ে যায় শিশু আযান।পরে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে শিশু আযানের মামা মোক্তার হোসেন মুন্সীগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.