৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নৌকাডুবি ঘটনায় একদিন পর ভেসে উঠল বৃদ্ধের লাশ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০২:৩৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
  • / ৭২
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নৌকাডুবি ঘটনায় একদিন পর ভেসে উঠল বৃদ্ধের লাশ

ওসমান গনি,স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় একদিন পর নিখোঁজ সামছু উদ্দিন বেপারীর (৭০)লাশ সোমবার ১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮ টায় ধলেশ্বরী নদীতে ভেসে উঠেছে।

গত রবিবার ১৭ সেপ্টেম্বর সকাল ৬ টায় উপজেলার রাজানগর ইউনিয়নের ফুলহার গ্রামের মৃত তাহের আলীর পুত্র ও ফুলহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজনীন সুলিতানার বাবা সামছুউদ্দিন বেপারী গরুর ঘাসকাটার জন্য নিজের ডিঙ্গি নৌকা যোগে ধলেশ্বরী নদী পার হতে ছিলেন।

এ সময় মদিনার ফুল নামক খালি একটি বাল্কহেড ডিঙ্গি নৌকা ওপর উঠিয়ে দিলে নৌকা পানিতে তলিয়ে যায় এবং নৌকায় থাকা সামছুউদ্দিন বেপারী নিখোঁজ হন। রবিবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়েও সন্ধান পায়নি।আজ সকালে ঘটনা স্থল থেকে ১৫ কিলোমিটার দূরে উপজেলার বালুচর এলাকায় ধলেশ্বরী নদীতে লাশটি ভেসে উঠে।

রাজানগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো:তৈয়ব আলী ও ফুলহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান রাসেল লাশ উদ্ধাররের বিষয়টি নিশ্চিত করে বলেন,আজ সকালে নিহতের স্বজনরা একটি ট্রলারে করে নদীতে নিখোঁজের সন্ধান করতে গিয়ে প্রায় ১৫ কিলোমিটার দূরে বালুচর নামক এলাকার নদীতে লাশ ভাসতে দেখে।পরে স্বজনরা লাশ উদ্ধার করে বাড়ী নিয়ে আসেন।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো:মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,নদীতে শ্রোতের কারনে লাশটি দূরে ভেসে যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।ঘাতক বাল্কহেডটি গত রবিবার নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানা পুলিশ আটক করেছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নৌকাডুবি ঘটনায় একদিন পর ভেসে উঠল বৃদ্ধের লাশ

সময়: ০২:৩৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নৌকাডুবি ঘটনায় একদিন পর ভেসে উঠল বৃদ্ধের লাশওসমান গনি,স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় একদিন পর নিখোঁজ সামছু উদ্দিন বেপারীর (৭০)লাশ সোমবার ১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮ টায় ধলেশ্বরী নদীতে ভেসে উঠেছে। গত রবিবার ১৭ সেপ্টেম্বর সকাল ৬ টায় উপজেলার রাজানগর ইউনিয়নের ফুলহার গ্রামের মৃত তাহের আলীর পুত্র ও ফুলহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজনীন সুলিতানার বাবা সামছুউদ্দিন বেপারী গরুর ঘাসকাটার জন্য নিজের ডিঙ্গি নৌকা যোগে ধলেশ্বরী নদী পার হতে ছিলেন।

এ সময় মদিনার ফুল নামক খালি একটি বাল্কহেড ডিঙ্গি নৌকা ওপর উঠিয়ে দিলে নৌকা পানিতে তলিয়ে যায় এবং নৌকায় থাকা সামছুউদ্দিন বেপারী নিখোঁজ হন। রবিবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়েও সন্ধান পায়নি।আজ সকালে ঘটনা স্থল থেকে ১৫ কিলোমিটার দূরে উপজেলার বালুচর এলাকায় ধলেশ্বরী নদীতে লাশটি ভেসে উঠে।

রাজানগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো:তৈয়ব আলী ও ফুলহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান রাসেল লাশ উদ্ধাররের বিষয়টি নিশ্চিত করে বলেন,আজ সকালে নিহতের স্বজনরা একটি ট্রলারে করে নদীতে নিখোঁজের সন্ধান করতে গিয়ে প্রায় ১৫ কিলোমিটার দূরে বালুচর নামক এলাকার নদীতে লাশ ভাসতে দেখে।পরে স্বজনরা লাশ উদ্ধার করে বাড়ী নিয়ে আসেন। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো:মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,নদীতে শ্রোতের কারনে লাশটি দূরে ভেসে যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।ঘাতক বাল্কহেডটি গত রবিবার নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানা পুলিশ আটক করেছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.