৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা বিএনপির প্রতিবাদ সভা

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৩:৪১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • / ৫৩
মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা বিএনপির প্রতিবাদ সভা

ওসমান গনি, স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা, বিশিষ্ট শিল্পপতি,শিক্ষানুরাগী, বিক্রমপুরের গণমানুষের জনপ্রিয় জননেতা, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ্ ভাইয়ের বিরুদ্ধে কতিপয় দুষ্কৃতকারী ষড়যন্ত্রকারীদের কুরুচিপূর্ণ বক্তব্য ও ঔদাত্ত আচরণ এর বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজার সংলগ্ন মালিঘাটা উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুলের সভাপতিত্বে যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদারের সঞ্চালনায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী নুর হোসেন।আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি,যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী।উল্লেখ্য উপজেলা যুবদলের নবগঠিত কমিটি দেওয়াকে কেন্দ্র করে উপজেলা যুবদলের পদ বঞ্চিত যুবদলের কিছু নেতাকর্মী গত ১১ ই অক্টোবর উপজেলা বিএনপির কার্যালয়ে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা বিএনপির প্রতিবাদ সভা

সময়: ০৩:৪১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা বিএনপির প্রতিবাদ সভাওসমান গনি, স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা, বিশিষ্ট শিল্পপতি,শিক্ষানুরাগী, বিক্রমপুরের গণমানুষের জনপ্রিয় জননেতা, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ্ ভাইয়ের বিরুদ্ধে কতিপয় দুষ্কৃতকারী ষড়যন্ত্রকারীদের কুরুচিপূর্ণ বক্তব্য ও ঔদাত্ত আচরণ এর বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজার সংলগ্ন মালিঘাটা উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুলের সভাপতিত্বে যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদারের সঞ্চালনায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী নুর হোসেন।আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি,যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী।উল্লেখ্য উপজেলা যুবদলের নবগঠিত কমিটি দেওয়াকে কেন্দ্র করে উপজেলা যুবদলের পদ বঞ্চিত যুবদলের কিছু নেতাকর্মী গত ১১ ই অক্টোবর উপজেলা বিএনপির কার্যালয়ে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.