মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু
- সময়: ১১:০১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
- / ৫৭

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ ঢাকা মাওয়া এক্রপেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং এর সাথে ধাক্কা লেগে মোঃ রনি(৩৫)নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী মোঃ আলমগীর(৫০) গুরুতর আহত হয়।
আজ মঙ্গলবার(৯ এপ্রিল)ভোর ৬টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ষোলঘর বটতলা এলাকায় মাওয়ামুখী রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।মো:রনি খুলনার রামপাল উপজেলার কাদির খোলা গ্রামের আবুল হোসেনের ছেলে। অপর আরোহী মোঃআলমগীর একই এলাকার আব্দুল গনি শেখের ছেলে।
ঘটনার সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ঘটনাস্থল উপস্থিত হয়ে আহত আলমগীরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং মোঃরনির মৃত দেহ হাঁসাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করেন।
এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ের পুলিশ ফাড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ বলেন,সড়ক দূর্ঘটনায় নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














