৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে ঢিলে ঢালা ভাবে চলছে জামায়াত-বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধ, ভোগান্তি যাত্রীদের

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৬:০০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
  • / ৪৭
মুন্সীগঞ্জে ঢিলে ঢালা ভাবে চলছে জামায়াত-বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধ, ভোগান্তি যাত্রীদের

ওসমান গনি,স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢিলে ঢালা ভাবে চলছে জামায়াত-বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচি।এতে ভোগান্তিতে পড়েছেন মানুষেরা।বেশি বিপাকে পড়েছেন বয়স্ক নারী-পুরুষসহ শিশুরা।

রবিবার ৫ নভেম্বর সকাল থেকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় ঢাকা মুখী মানুষজনকে অটোলিকশা- সিএনজিতে চড়ে চলাচল করতে দেখা গেছে।তবে দূরপাল্লার বাস চলাচল ছিল কম।এদিকে হরতালের সমর্থনে কোনো নেতা কর্মিকে দেখা না গেলেও সতর্ক অবস্থানে রয়েছে থানা-পুলিশ।

এদিন দুপুর ২ টার দিকে সরোজমিনে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় দেখা যায়,কিছু বাস ঢাকায় প্রবেশ করছে।যা অন্যান্য দিনের তুলনায় অনেক কম। কিছু বাস ঢাকা থেকে ছেড়ে এসেছে।তবে অন্য সময়ের তুলনায় সড়কে মানুষের শঙ্কা ও ছিল অনেক কম।

নিমতলা এলাকায় দাড়িয়ে থাকা ঢাকাগামী যাত্রী মো:ইলিয়াস বলেন,আজকে আমার ঢাকায় যাওয়া খুবই জরুরি।এর কারণ হচ্ছে স্ত্রীকে ডা.দেখানোর ডেট। না যেতে পারলে অনেক ক্ষতি হবে। ১মাস পর ডাক্তারের সময় পেয়েছি,তাই যেতে হবে।তাই আমি এবং আমার স্ত্রী অটো রিকশায় চড়ে ঢাকায় যেতে হবে। এতে অনেক দূর্ভোগ পোহাতে হচ্ছে।

উপজেলার একজন সরকারী কর্মকর্তা বলেন,আজকে আবারো অবরোধ চলছে,তাই যাত্রীবাহী বাস খুব কম।কিন্তু আমার অফিস সিরাজদিখান উপজেলায়,তাই এই দুর্ভোগ নিয়েই আমাকে উপজেলায় আসতে হচ্ছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

মুন্সীগঞ্জে ঢিলে ঢালা ভাবে চলছে জামায়াত-বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধ, ভোগান্তি যাত্রীদের

সময়: ০৬:০০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
মুন্সীগঞ্জে ঢিলে ঢালা ভাবে চলছে জামায়াত-বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধ, ভোগান্তি যাত্রীদেরওসমান গনি,স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢিলে ঢালা ভাবে চলছে জামায়াত-বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচি।এতে ভোগান্তিতে পড়েছেন মানুষেরা।বেশি বিপাকে পড়েছেন বয়স্ক নারী-পুরুষসহ শিশুরা। রবিবার ৫ নভেম্বর সকাল থেকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় ঢাকা মুখী মানুষজনকে অটোলিকশা- সিএনজিতে চড়ে চলাচল করতে দেখা গেছে।তবে দূরপাল্লার বাস চলাচল ছিল কম।এদিকে হরতালের সমর্থনে কোনো নেতা কর্মিকে দেখা না গেলেও সতর্ক অবস্থানে রয়েছে থানা-পুলিশ। এদিন দুপুর ২ টার দিকে সরোজমিনে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় দেখা যায়,কিছু বাস ঢাকায় প্রবেশ করছে।যা অন্যান্য দিনের তুলনায় অনেক কম। কিছু বাস ঢাকা থেকে ছেড়ে এসেছে।তবে অন্য সময়ের তুলনায় সড়কে মানুষের শঙ্কা ও ছিল অনেক কম। নিমতলা এলাকায় দাড়িয়ে থাকা ঢাকাগামী যাত্রী মো:ইলিয়াস বলেন,আজকে আমার ঢাকায় যাওয়া খুবই জরুরি।এর কারণ হচ্ছে স্ত্রীকে ডা.দেখানোর ডেট। না যেতে পারলে অনেক ক্ষতি হবে। ১মাস পর ডাক্তারের সময় পেয়েছি,তাই যেতে হবে।তাই আমি এবং আমার স্ত্রী অটো রিকশায় চড়ে ঢাকায় যেতে হবে। এতে অনেক দূর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলার একজন সরকারী কর্মকর্তা বলেন,আজকে আবারো অবরোধ চলছে,তাই যাত্রীবাহী বাস খুব কম।কিন্তু আমার অফিস সিরাজদিখান উপজেলায়,তাই এই দুর্ভোগ নিয়েই আমাকে উপজেলায় আসতে হচ্ছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.