৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১২:৫৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
  • / ৫৪
মুন্সীগঞ্জে পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ওসমান গনি,স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জ পৌরসভার যোগীনিঘাট এলাকায় পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকেশ সরকার নামের এক যুবক নিহত হয়েছেন।তিনি একই এলাকার রাম প্রসাদ সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ পৌরসভার যোগীনিঘাট সার্বজনীন দুর্গা মন্দির(কবিরাজ বাড়ী)মণ্ডপে রাত ২টার দিকে টেবিল ফ্যানের তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই ২৪ বছর বয়সী যুবক।

পরে এলাকাবাসী তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. সজিব জানান,তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

যোগীনিঘাট সার্বজনীন দুর্গা মন্দিরের পূজা কমিটির সাধারন সম্পাদক শুভঙ্কর মণ্ডল জানান, রাত ২টার দিকে মণ্ডপে রাকেশসহ কয়েকজন যুবক নাচছিল।হঠাৎ একটি টেবিল ফ্যানের সঙ্গে স্পর্শ লাগলে মুহুর্তেই সে নিচে পরে যায়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন,‘তবে এই টেবিল ফ্যানটিতে কীভাবে বিদ্যুৎ আসে সেই ব্যাপারে আমরা খোজখবর নিচ্ছি।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

মুন্সীগঞ্জে পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সময়: ১২:৫৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
মুন্সীগঞ্জে পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুওসমান গনি,স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ পৌরসভার যোগীনিঘাট এলাকায় পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকেশ সরকার নামের এক যুবক নিহত হয়েছেন।তিনি একই এলাকার রাম প্রসাদ সরকারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ পৌরসভার যোগীনিঘাট সার্বজনীন দুর্গা মন্দির(কবিরাজ বাড়ী)মণ্ডপে রাত ২টার দিকে টেবিল ফ্যানের তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই ২৪ বছর বয়সী যুবক। পরে এলাকাবাসী তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক ডা. সজিব জানান,তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। যোগীনিঘাট সার্বজনীন দুর্গা মন্দিরের পূজা কমিটির সাধারন সম্পাদক শুভঙ্কর মণ্ডল জানান, রাত ২টার দিকে মণ্ডপে রাকেশসহ কয়েকজন যুবক নাচছিল।হঠাৎ একটি টেবিল ফ্যানের সঙ্গে স্পর্শ লাগলে মুহুর্তেই সে নিচে পরে যায়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন,‘তবে এই টেবিল ফ্যানটিতে কীভাবে বিদ্যুৎ আসে সেই ব্যাপারে আমরা খোজখবর নিচ্ছি।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.