৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে মিরকাদিমে দুবৃর্ত্তের ছুরিকাঘাতে শুভ বেপারি নিহত 

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০২:১৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • / ৩৮
মুন্সীগঞ্জে মিরকাদিমে দুবৃর্ত্তের ছুরিকাঘাতে শুভ বেপারি নিহত 

স্টার রিপোটার

মুন্সীগঞ্জে মিরকাদিমে দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুভ বেপারি (২৩) নামের এক যুবক মারা গেছে।

দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন। এর আগে গত শনিবার রাত ১২টার দিকে রামগোপালপুর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন শুভ বেপারী।

নিহত শুভ মিরকাদিমের কালিন্দীপাড়া এলাকার মুকুল বেপারীর পুত্র।

নিহতের পিতা মুকুল বেপারি মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, শনিবার রাতে আমাদের সাথে শুভ বাড়িতেই অবস্থান করছিলো। তখন স্থানীয় নাজমুল নামে একজনকে কয়েকজন আটকে রেখেছে এরকম খবর পেয়ে আমার ছেলে রামগোপালপুর চিশতী বাড়ির সামনে যায়। সেখানে ফয়সাল নামের একজন তাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। পরে ছুরিকাঘাতের খবর পেয়ে আমরা উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলে মারা যায়। ওর পেটে ছুরির আঘাতে গুরুতর জখম হয়েছিলো।

তিনি বলেন, আমার ছেলে কাপড়ের ব্যবসা করতো। কারও সাথে শত্রুতা নাই। কারা কি কারনে এ ঘটনা ঘটালো আমরা বুঝতে পারছি না। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে পরিবারের অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

মুন্সীগঞ্জে মিরকাদিমে দুবৃর্ত্তের ছুরিকাঘাতে শুভ বেপারি নিহত 

সময়: ০২:১৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
মুন্সীগঞ্জে মিরকাদিমে দুবৃর্ত্তের ছুরিকাঘাতে শুভ বেপারি নিহত 
স্টার রিপোটার মুন্সীগঞ্জে মিরকাদিমে দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুভ বেপারি (২৩) নামের এক যুবক মারা গেছে। দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন। এর আগে গত শনিবার রাত ১২টার দিকে রামগোপালপুর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন শুভ বেপারী। নিহত শুভ মিরকাদিমের কালিন্দীপাড়া এলাকার মুকুল বেপারীর পুত্র। নিহতের পিতা মুকুল বেপারি মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, শনিবার রাতে আমাদের সাথে শুভ বাড়িতেই অবস্থান করছিলো। তখন স্থানীয় নাজমুল নামে একজনকে কয়েকজন আটকে রেখেছে এরকম খবর পেয়ে আমার ছেলে রামগোপালপুর চিশতী বাড়ির সামনে যায়। সেখানে ফয়সাল নামের একজন তাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। পরে ছুরিকাঘাতের খবর পেয়ে আমরা উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলে মারা যায়। ওর পেটে ছুরির আঘাতে গুরুতর জখম হয়েছিলো। তিনি বলেন, আমার ছেলে কাপড়ের ব্যবসা করতো। কারও সাথে শত্রুতা নাই। কারা কি কারনে এ ঘটনা ঘটালো আমরা বুঝতে পারছি না। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’ মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে পরিবারের অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.