৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে সিরাজদিখানে কথা কাটাকাটির জেরে প্রাণ গেল তরুণের

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০২:০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • / ৪০
মুন্সীগঞ্জে সিরাজদিখানে কথা কাটাকাটির জেরে প্রাণ গেল তরুণের

ওসমান গনি স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জে সিরাজদীখানে কথা কাটাকাটির জেরে চড়থাপ্পড়ে ফাহিম হোসেন (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন।

উপজেলার রশুনিয়া ইউনিয়নের গোয়াল বাড়ীর মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত গোপাল পাটনিকে রাতেই আটক করেছে পুলিশ।

নিহত ফাহিম হোসেন উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের প্রয়াত নুরু বেপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষ পাড়ার ফাহিম হোসেন ১০ টাকার নোট দিয়ে একটি খেলনা বানান। খেলনাটি গোপাল পাটিনি (১৯) নামে এক প্রতিবেশী আগুন দিয়ে পুড়িয়ে দিতে চান।এ নিয়ে ফাহিমের সঙ্গে পাটিনির কথা কাটাকাটি হয়।এর এক পর্যায়ে গোপাল পাটনি ফাহিমের গালে চড়থাপ্পড় মারেন।এতে ফাহিম অজ্ঞান হয়ে পড়েন।স্থানীয়রা আহত ফাহিমকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:মুজাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত গোপাল পাটনিকে রাতেই আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

মুন্সীগঞ্জে সিরাজদিখানে কথা কাটাকাটির জেরে প্রাণ গেল তরুণের

সময়: ০২:০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
মুন্সীগঞ্জে সিরাজদিখানে কথা কাটাকাটির জেরে প্রাণ গেল তরুণেরওসমান গনি স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জে সিরাজদীখানে কথা কাটাকাটির জেরে চড়থাপ্পড়ে ফাহিম হোসেন (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। উপজেলার রশুনিয়া ইউনিয়নের গোয়াল বাড়ীর মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত গোপাল পাটনিকে রাতেই আটক করেছে পুলিশ। নিহত ফাহিম হোসেন উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের প্রয়াত নুরু বেপারীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষ পাড়ার ফাহিম হোসেন ১০ টাকার নোট দিয়ে একটি খেলনা বানান। খেলনাটি গোপাল পাটিনি (১৯) নামে এক প্রতিবেশী আগুন দিয়ে পুড়িয়ে দিতে চান।এ নিয়ে ফাহিমের সঙ্গে পাটিনির কথা কাটাকাটি হয়।এর এক পর্যায়ে গোপাল পাটনি ফাহিমের গালে চড়থাপ্পড় মারেন।এতে ফাহিম অজ্ঞান হয়ে পড়েন।স্থানীয়রা আহত ফাহিমকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:মুজাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত গোপাল পাটনিকে রাতেই আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.