৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে সিরাজদিখানে বাস- সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৫:২৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
  • / ৩৪
মুন্সীগঞ্জে সিরাজদিখানে বাস- সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

ওসমান গনি, স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জে সিরাজদিখানে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে চারজন।

উপজেলার মুন্সীগঞ্জ-নবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকার খারশুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,সিএনজি যাত্রী শেখ আব্দুর রহমান ও মোহাম্মদ শাহীন মিয়া।তাদের বাড়ি ঢাকা জেলার দোহারে বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নবাগঞ্জ থেকে ছেড়ে আসা বাসটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো।পথে সিরাজদিখান উপজেলার খারশুর এলাকায় নবাবগঞ্জগামী একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে সিএনজিতে থাকা দু’জন গুরুতর আহতসহ ছয়জন আহত হয়।তাদের উদ্ধার করে ঘটনাস্থলের পাশে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ওই দুইজনকে মৃত ঘোষণা করেন ও অন্যান্য আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জানান,দুর্ঘটনার পরে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পাশে থাকায় আহতদের সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

মুন্সীগঞ্জে সিরাজদিখানে বাস- সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

সময়: ০৫:২৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
মুন্সীগঞ্জে সিরাজদিখানে বাস- সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহতওসমান গনি, স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জে সিরাজদিখানে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে চারজন। উপজেলার মুন্সীগঞ্জ-নবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকার খারশুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,সিএনজি যাত্রী শেখ আব্দুর রহমান ও মোহাম্মদ শাহীন মিয়া।তাদের বাড়ি ঢাকা জেলার দোহারে বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নবাগঞ্জ থেকে ছেড়ে আসা বাসটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো।পথে সিরাজদিখান উপজেলার খারশুর এলাকায় নবাবগঞ্জগামী একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে সিএনজিতে থাকা দু’জন গুরুতর আহতসহ ছয়জন আহত হয়।তাদের উদ্ধার করে ঘটনাস্থলের পাশে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ওই দুইজনকে মৃত ঘোষণা করেন ও অন্যান্য আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জানান,দুর্ঘটনার পরে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পাশে থাকায় আহতদের সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.