৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে সিরাজদিখানে ইঞ্জিন চালিত নৌকা থেকে লাশ উদ্ধার

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৯:২২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
  • / ৩৮
মুন্সীগঞ্জে সিরাজদিখানে ইঞ্জিন চালিত নৌকা থেকে লাশ উদ্ধার

ওসমান গনি,স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জে সিরাজদিখান উপজেলার খালে ভাসমান একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে নাম না জানা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনাসার গুদারাঘাট এলাকার ডহুরী খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।এসময় ওই নৌকা থেকে গুরুতর আহত এক যুবককে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।

আহত যুবকের নাম হুমায়ুন। তিনি লৌহজং উপজেলার গাওদিয়া ইউনিয়নের শামুর বাড়ি এলাকার তাজুল আলীর ছেলে।

হুমায়ুনের মা মরিয়ম জানান, হুমায়ুন তার আগের ঘরের একমাত্র সন্তান।হুমায়ুন পেশায় রাজমিস্ত্রির সহকারী।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে ফেগুনাসার গুদারাঘাট এলাকার ডহুরী খালে ভাসমান একটি ইঞ্জিন চালিত নৌকায় এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা।পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।নিহত ব্যক্তির হাটুর কাছে গভীর আঘাতের চিহ্ন রয়েছে।এছাড়া, ওই নৌকা থেকে হুমায়ুন নামে এক যুবককে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হুমায়ুনের মা মরিয়ম জানান, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তার ছেলেকে ঢাকার মিডফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মুজাহিদুল ইসলাম জানান,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।আহতকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

মুন্সীগঞ্জে সিরাজদিখানে ইঞ্জিন চালিত নৌকা থেকে লাশ উদ্ধার

সময়: ০৯:২২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
মুন্সীগঞ্জে সিরাজদিখানে ইঞ্জিন চালিত নৌকা থেকে লাশ উদ্ধারওসমান গনি,স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জে সিরাজদিখান উপজেলার খালে ভাসমান একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে নাম না জানা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনাসার গুদারাঘাট এলাকার ডহুরী খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।এসময় ওই নৌকা থেকে গুরুতর আহত এক যুবককে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। আহত যুবকের নাম হুমায়ুন। তিনি লৌহজং উপজেলার গাওদিয়া ইউনিয়নের শামুর বাড়ি এলাকার তাজুল আলীর ছেলে। হুমায়ুনের মা মরিয়ম জানান, হুমায়ুন তার আগের ঘরের একমাত্র সন্তান।হুমায়ুন পেশায় রাজমিস্ত্রির সহকারী। পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে ফেগুনাসার গুদারাঘাট এলাকার ডহুরী খালে ভাসমান একটি ইঞ্জিন চালিত নৌকায় এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা।পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।নিহত ব্যক্তির হাটুর কাছে গভীর আঘাতের চিহ্ন রয়েছে।এছাড়া, ওই নৌকা থেকে হুমায়ুন নামে এক যুবককে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হুমায়ুনের মা মরিয়ম জানান, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তার ছেলেকে ঢাকার মিডফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মুজাহিদুল ইসলাম জানান,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।আহতকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.