৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে সিরাজদিখানে নদী ভাঙন রোধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৩:৪৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
  • / ৪৩
মুন্সীগঞ্জে সিরাজদিখানে নদী ভাঙন রোধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ওসমান গন,স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জে সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের ডাকের হাটি ও তুলশীখালি দুটি গ্রামের দেখা দিয়েছে ধলেশ্বরী নদীর তীব্র ভাঙন।ভাঙনে নদী গিলছে বসতভিটা,বিদ্যুতের টাওয়ার, ফসলি জমিসহ বিস্তীর্ন এলাকা। অব্যাহত ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার ৪ নভেম্বর বিকাল সাড়ে ৪ টায় তুলসীখালী- গোয়ালখালী-ডাকেরহাটি গ্রামবাসীর আয়োজনে উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলশীখালী বাজার সড়কে এ মানববন্ধন হয়।এতে শত শত মানুষ অংশ নেন এবং ভাঙনরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।মানব বন্ধনে আসা রানু বেগম বলেন,গত প্রায় এক বছর থেকে এই এলাকায় ধলেশ্বরীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে।ভাঙনে আমাদের বসতভিটা ও ফসলি জমি নদীতে বিলীন হয়েছে।আমি পরিবার নিয়ে এখন মানবেতর জীবনযাপন করছি।আমি ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।স্থানীয় ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য শহীদুল খান বলেন,আমার এই ওয়ার্ডের প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে ধলেশ্বরীর ভাঙন দেখা দিয়েছে।

ধলেশ্বরীর ভাঙনে এ অঞ্চলের চল্লিশটিরও বেশি পরিবার ঘরবাড়ি হারিয়েছেন।বর্তমানে দিশেহারা অবস্থা তাদের।এখনও শতাধিক পরিবার ভাঙন আতঙ্কে আছেন।আমন ধানের ক্ষেতসহ শতশত বিঘা ফসলি জমি নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে।এভাবে চলতে থাকলে অচিরেই দুটি গ্রাম নদীতে বিলীন হয়ে যাবে।আমি এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট সকলের নিকট ভাঙনরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

চিত্রকোট ইউপি চেয়ারম্যান সামছুল হুদা বাবুল বলেন, ইউনিয়নের ধলেশ্বরীর তীরের মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে ধলেশ্বরীর ভাঙন। নদীর অব্যাহত ভাঙনে দিনে দিনে দীর্ঘ হচ্ছে নিঃস্ব মানুষের তালিকা।আমি ভাঙন রোধে উপজেলা প্রশাসনসহ পানি উন্নয়ন বোর্ডের সুদৃষ্টি কামনা করছি।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:সাব্বির আহম্মেদ বলেন,আমি সরোজমিনে গিয়ে দেখব এবং সংশ্লিষ্ট কতৃপক্ষকে জানাবো মানববন্ধনে অংশ নেয় চিত্রকোট ইউপি চেযারম্যান ও ইউনিয়ন সামছুল হুদা বাবুল, আওয়ামীলীগের সাধারান ইঞ্জিনিয়ার ইয়াকুব ইয়াকুব হোসেন,৯ নং ইউপি সদস্য শহীদুল খান,তুলশী রিভার ভিউর চেয়ারম্যা মোহাম্মদ মোক্তার হোসেন,ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক নুর আলমসহ ২ শতাধিক নারী পুরুষ ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

মুন্সীগঞ্জে সিরাজদিখানে নদী ভাঙন রোধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সময়: ০৩:৪৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
মুন্সীগঞ্জে সিরাজদিখানে নদী ভাঙন রোধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনওসমান গন,স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জে সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের ডাকের হাটি ও তুলশীখালি দুটি গ্রামের দেখা দিয়েছে ধলেশ্বরী নদীর তীব্র ভাঙন।ভাঙনে নদী গিলছে বসতভিটা,বিদ্যুতের টাওয়ার, ফসলি জমিসহ বিস্তীর্ন এলাকা। অব্যাহত ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার ৪ নভেম্বর বিকাল সাড়ে ৪ টায় তুলসীখালী- গোয়ালখালী-ডাকেরহাটি গ্রামবাসীর আয়োজনে উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলশীখালী বাজার সড়কে এ মানববন্ধন হয়।এতে শত শত মানুষ অংশ নেন এবং ভাঙনরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।মানব বন্ধনে আসা রানু বেগম বলেন,গত প্রায় এক বছর থেকে এই এলাকায় ধলেশ্বরীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে।ভাঙনে আমাদের বসতভিটা ও ফসলি জমি নদীতে বিলীন হয়েছে।আমি পরিবার নিয়ে এখন মানবেতর জীবনযাপন করছি।আমি ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।স্থানীয় ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য শহীদুল খান বলেন,আমার এই ওয়ার্ডের প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে ধলেশ্বরীর ভাঙন দেখা দিয়েছে। ধলেশ্বরীর ভাঙনে এ অঞ্চলের চল্লিশটিরও বেশি পরিবার ঘরবাড়ি হারিয়েছেন।বর্তমানে দিশেহারা অবস্থা তাদের।এখনও শতাধিক পরিবার ভাঙন আতঙ্কে আছেন।আমন ধানের ক্ষেতসহ শতশত বিঘা ফসলি জমি নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে।এভাবে চলতে থাকলে অচিরেই দুটি গ্রাম নদীতে বিলীন হয়ে যাবে।আমি এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট সকলের নিকট ভাঙনরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। চিত্রকোট ইউপি চেয়ারম্যান সামছুল হুদা বাবুল বলেন, ইউনিয়নের ধলেশ্বরীর তীরের মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে ধলেশ্বরীর ভাঙন। নদীর অব্যাহত ভাঙনে দিনে দিনে দীর্ঘ হচ্ছে নিঃস্ব মানুষের তালিকা।আমি ভাঙন রোধে উপজেলা প্রশাসনসহ পানি উন্নয়ন বোর্ডের সুদৃষ্টি কামনা করছি।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:সাব্বির আহম্মেদ বলেন,আমি সরোজমিনে গিয়ে দেখব এবং সংশ্লিষ্ট কতৃপক্ষকে জানাবো মানববন্ধনে অংশ নেয় চিত্রকোট ইউপি চেযারম্যান ও ইউনিয়ন সামছুল হুদা বাবুল, আওয়ামীলীগের সাধারান ইঞ্জিনিয়ার ইয়াকুব ইয়াকুব হোসেন,৯ নং ইউপি সদস্য শহীদুল খান,তুলশী রিভার ভিউর চেয়ারম্যা মোহাম্মদ মোক্তার হোসেন,ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক নুর আলমসহ ২ শতাধিক নারী পুরুষ ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.