নোটিশ :
মুন্সীগঞ্জ সিরাজদিখান প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যকরী কমিটি প্রথম সভা অনুষ্ঠিত
জনসংযোগ ডেস্ক
- সময়: ০৩:৪৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ১২২
ওসমান গনি, স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে সিরাজদিখানে প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজদিখান প্রেসক্লাবের হলরুমে নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেনের সভাপতিত্বে সাধারণ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রেসক্লাবের উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এ-সময় উপস্থিত ছিলেন যুগ্ম- সাধারণ হাজী নাজমুল মোল্লা, সাংগঠনিক সম্পাদক আজাদ বিন নাদবী,কোষাধক্ষ্য মোঃ গোলাম মোস্তফা,সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক সুলতানা আক্তার,কার্যকরী সদস্য সৈয়দ মাহমুদুল হাসান মুকুট, আরিফ হোসেন হারিছ,আসলাম মোল্লা, সদস্য হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
জনপ্রিয় ট্যাগ :




















