৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনার চালিভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৫:৫৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ৬২
মেঘনার চালিভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

ওসমান গনি,স্টাফ রিপোর্টার

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের চালিভাঙ্গা, নলচর, ইসলাম পুর, ফরাজি কান্দি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ।

আজ রোববার কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার (হোমনা সার্কেল) মুহাম্মদ মহসিন সহ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালায়।

অভিযানে রামদা, টেটা, ছুরি, ককটেল সহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ বিষয়ে মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় স্থানীয় সাংবাদিকসহ চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ১৮ সেপ্টেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়।সংঘর্ষে চালিভাঙ্গা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নিজাম সরকার (৪০) নিহত হয় এবং অন্তত ১০ -২০ জন উভয় গ্রুপের আহত হয়।

এ ঘটনায় নিহতের ভাই টিটু বাদী হয়ে জেলা পরিষদ সদস্য মোঃ কাইয়ুম হোসাইনকে ১নং আসামী করে ২৪ জন নামীয় ও অজ্ঞাত ৫০থেকে ৬০ জনের বিরুদ্ধে গত ১৯ সেপ্টেম্বর একটি হত্যা মামলা করেন। এ পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । অন্যদিকে মামলার ১নং আসামী সহ অন্যরা পলাতক রয়েছে ।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

মেঘনার চালিভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

সময়: ০৫:৫৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
মেঘনার চালিভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধারওসমান গনি,স্টাফ রিপোর্টার কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের চালিভাঙ্গা, নলচর, ইসলাম পুর, ফরাজি কান্দি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। আজ রোববার কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার (হোমনা সার্কেল) মুহাম্মদ মহসিন সহ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালায়। অভিযানে রামদা, টেটা, ছুরি, ককটেল সহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ বিষয়ে মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় স্থানীয় সাংবাদিকসহ চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ১৮ সেপ্টেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়।সংঘর্ষে চালিভাঙ্গা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নিজাম সরকার (৪০) নিহত হয় এবং অন্তত ১০ -২০ জন উভয় গ্রুপের আহত হয়। এ ঘটনায় নিহতের ভাই টিটু বাদী হয়ে জেলা পরিষদ সদস্য মোঃ কাইয়ুম হোসাইনকে ১নং আসামী করে ২৪ জন নামীয় ও অজ্ঞাত ৫০থেকে ৬০ জনের বিরুদ্ধে গত ১৯ সেপ্টেম্বর একটি হত্যা মামলা করেন। এ পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । অন্যদিকে মামলার ১নং আসামী সহ অন্যরা পলাতক রয়েছে ।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.