মেজর জেনারেল (অবঃ) মোঃ সালাহ্ উদ্দিন মিয়াজীর সমর্থকদের অবরোধ বিরোধী কর্মসুচি
- সময়: ০৬:০৪:১১ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ৩৬

ইনছান আলী,স্টাফ রিপোর্টারঃ
প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) মোঃ সালাহ্ উদ্দিন মিয়াজী বলেছেন, দেশে ১৫ বছরে যে উন্নয়ন সাধিত হয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই। উন্নয়নের রোল মডেল তৈরী করে তিনি আজ বিশ্ব নেত্রী হিসেবে নিজেকে বিশ্বের কাছে পরিচিতি পেয়েছেন। অথচ বিএনপি-জামায়াত আজ হরতাল অবরোধ কর্মসুচির মতো দেশ ধ্বংসের উচ্ছাসে মেতেছে। সময় এসেছে তাদের প্রতিহত করার। মেজর জেনারেল মোঃ সালাহ্ উদ্দিন মিয়াজী বুধবার এক টেলিবার্তায় এ কথা বলেন।
তিনি বলেন, সংবিধান মোতাবেক দেশে নির্বাচন হবে। কারো কথায় দেশের মানুষ ও প্রতিষ্ঠান পরিচালিত হবে না। এদিকে বুধবার মেজর জেনারেল মোঃ সালাহ্ উদ্দিন মিয়াজীর সমর্থকরা কোটচাঁদপুর ও মহেশপুরে অবরোধ বিরোধী কর্মসুচি পালন করে। তিনি ঢাকা থেকে এই কর্মসুচির দিক নির্দেশনা প্রদান করেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














