মেধাবী ছাত্রদের মাঝে বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন
- সময়: ০৮:৫৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ৬০

গাইবান্ধার সাদুল্লাপুর উত্তর সাংগঠনিক থানা শাখার উদ্যোগে মেধাবী ছাত্রদের মাঝে বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও সবুজ ক্যাম্পাস গঠনের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচি এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি ছাত্রনেতা ইউসুফ আল কারয়াভী। তিনি বলেন,
“পরিবেশ রক্ষায় ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। একটি গাছ শুধু ছায়া বা ফলই দেয় না, মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। তাই প্রতিটি শিক্ষার্থীর উচিত অন্তত একটি করে গাছ লাগানো ও গাছের পরিচর্যা করা।”
এ সময় আরও উপস্থিত ছিলেন থানা শাখার দায়িত্বশীলবৃন্দ, স্থানীয় মেধাবী শিক্ষার্থীরা এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছসহ বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় ও আশপাশের এলাকায় প্রতীকী বৃক্ষরোপণ করেন।
দায়িত্বশীলরা জানান,
“পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আগামী দিনগুলোতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।”
সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়ার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














