মোংলায় জাহাজের নিচে পর্যবেক্ষণে গিয়ে গ্রিজার নিখোঁজ
- সময়: ১১:৩৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৭১

বাগেরহাট প্রতিনিধিঃ
এলপিজি বহন করে মোংলায় আসা একটি জাহাজের নিচে সার্বিক পর্যবেক্ষণে গিয়ে সহকারী ঈঞ্জিন চালক( গ্রিজার) জাবের আহমেদ নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টায় ডেল্টা এলপিজি লিমিটেডের জেটিতে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জাবের আহমেদ সিলেটের সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার মৃত তরুণ মিয়ার ছেলে। সে ওই জাহাজের গ্রিজার পদে ২০২২ সালের ১ জুলাই থেকে কর্মরত ছিলেন। সকাল থেকে নিখোঁজের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে কোস্টগার্ড।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদরদফতর) মিডিয়া কর্মকর্তা লেফটেনেন্ট মুনতাসির বলেন, মোংলার শিল্প এলাকায় অবস্থিত এলপিজি সংরক্ষণ ও বিপণনকারী প্রতিষ্ঠান ডেল্টা এলপিজি লিমিটেডের জেটিতে এলপিজি লোড করতে আসে প্রতিষ্ঠানের নিজস্ব জাহাজ এমটি ডেলটা-১ জাহাজ। ওই জাহাজটির নিচে নেমে জাহাজের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের সময় অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন গ্রিজার জাবের মিয়া। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাথমিকভাবে খোঁজ করে না পেয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোংলার কোস্টগার্ডের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।
তিনি আরও জানান, রাতভর তল্লাশি করে না পেয়ে নিখোঁজের সন্ধানে বুধবার সকাল থেকে কোস্টগার্ডের স্পেশাল ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
















