৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেলে ফেনসিডিল বহনকালে একজন গ্রেফতার

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৯:৩৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / ৪৯
মোটরসাইকেলে ফেনসিডিল বহনকালে একজন গ্রেফতার

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে অভিনব কায়দায় মোটরসাইকেলে করে ফেনসিডিল বহনের সময় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫ এর সদস্যরা।

র‍্যাব-৫, রাজশাহী, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ অক্টোবর ২০২৫) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ১৪নং সুন্দরপুর ইউনিয়নের কালিনগর এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে মোঃ মজিবুর রহমান (৬৫), পিতা-মৃত আলফাজ এর মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টাকালে মোঃ দুরুল হুদা (৫৩), পিতা-মৃত এরফান আলী, সাং-জয়ন্দিপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করা হয়৷

এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলের বাম পাশে থাকা নেভি-ব্লু রঙের ব্যাগ তল্লাশি করে ২৪ বোতল ফেনসিডিল, একটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

মোটরসাইকেলে ফেনসিডিল বহনকালে একজন গ্রেফতার

সময়: ০৯:৩৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
মোটরসাইকেলে ফেনসিডিল বহনকালে একজন গ্রেফতারমাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে অভিনব কায়দায় মোটরসাইকেলে করে ফেনসিডিল বহনের সময় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫ এর সদস্যরা। র‍্যাব-৫, রাজশাহী, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ অক্টোবর ২০২৫) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ১৪নং সুন্দরপুর ইউনিয়নের কালিনগর এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে মোঃ মজিবুর রহমান (৬৫), পিতা-মৃত আলফাজ এর মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টাকালে মোঃ দুরুল হুদা (৫৩), পিতা-মৃত এরফান আলী, সাং-জয়ন্দিপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করা হয়৷ এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলের বাম পাশে থাকা নেভি-ব্লু রঙের ব্যাগ তল্লাশি করে ২৪ বোতল ফেনসিডিল, একটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।   র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.