৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে বকেয়া বিদ্যুৎ বিল আদায় ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৩:১৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • / ৬৫

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে বকেয়া বিদ্যুৎ বিল আদায় ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করন অভিযান পরিচালিত হয়েছে।

৩০ অক্টোবর (সোমবার) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পরিচালিত অভিযানে উপজেলার চিংড়ীখালী, সানকিভাঙ্গা, দৈবজ্ঞহাটি, খউলিয়া সহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক ভবন থেকে প্রায় ৪ লাখ টাকার বকেয়া বিলের মধ্যে প্রায় লক্ষাধিক টাকার বিল আদায় এবং ১২টি মিটারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মোরেলগঞ্জ জোনাল অফিসের অভিযোগের প্রেক্ষিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোরেলগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আব্দুল ওয়াদুদ, ভুমি অফিস,পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়,বিদ্যুৎ আইন ২০১৮ এর ৪০ ও ৪১ ধারায় ১২ টি মিটারের সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং জরিমানা আদায় করা হয়।

এ ব্যাপারে পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল ওয়াদুদ বলেন,কোনভাবেই বিদ্যুৎ বিল বকেয়া রাখা যাবেনা,এক মাসের অধিক বকেয়া হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল কুদ্দুস বলেন, পৌরসভা সহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎতের বকেয়া বিল আদায়ের লক্ষে এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালিত হবে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

মোরেলগঞ্জে বকেয়া বিদ্যুৎ বিল আদায় ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান

সময়: ০৩:১৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে বকেয়া বিদ্যুৎ বিল আদায় ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করন অভিযান পরিচালিত হয়েছে। ৩০ অক্টোবর (সোমবার) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পরিচালিত অভিযানে উপজেলার চিংড়ীখালী, সানকিভাঙ্গা, দৈবজ্ঞহাটি, খউলিয়া সহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক ভবন থেকে প্রায় ৪ লাখ টাকার বকেয়া বিলের মধ্যে প্রায় লক্ষাধিক টাকার বিল আদায় এবং ১২টি মিটারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মোরেলগঞ্জ জোনাল অফিসের অভিযোগের প্রেক্ষিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোরেলগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আব্দুল ওয়াদুদ, ভুমি অফিস,পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।  
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়,বিদ্যুৎ আইন ২০১৮ এর ৪০ ও ৪১ ধারায় ১২ টি মিটারের সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং জরিমানা আদায় করা হয়।
এ ব্যাপারে পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল ওয়াদুদ বলেন,কোনভাবেই বিদ্যুৎ বিল বকেয়া রাখা যাবেনা,এক মাসের অধিক বকেয়া হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল কুদ্দুস বলেন, পৌরসভা সহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎতের বকেয়া বিল আদায়ের লক্ষে এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.