নোটিশ :
মোরেলগঞ্জ সহকারী প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দের স্মারকলিপি প্রদান
জনসংযোগ ডেস্ক
- সময়: ০৭:০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
- / ৫৫

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মরত সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার ভিত্তিতে ১০ম গ্রেড প্রদানে সহকারী শিক্ষকদের পক্ষে মোরেলগঞ্জ উপজেলা সহকারী শিক্ষক নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেছেন।
মঙ্গলবার (২৪ শে সেপ্টেম্বর) বেলা তিনটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় উপস্থিত হয়ে স্মারকলিপি পেশ করেন শিক্ষক নেতৃবৃন্দের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় সহকারী শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো.মশিউল ইসলাম, উৎপল হালদার, আব্দুল কাইয়ুম, মাসুদ হোসেন, সাইফুল ইসলাম, ওয়ালিউর রহমান প্রমুখ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
জনপ্রিয় ট্যাগ :














