৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যদি ছাত্রসংসদ নিয়ে কোনো তালবাহানা চলে, শিক্ষার্থীরা তার দাঁতভাঙ্গা জবাব দেবে ~ ইবি শিবির সভাপতি

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৯:০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / ৫৮
যদি ছাত্রসংসদ নিয়ে কোনো তালবাহানা চলে, শিক্ষার্থীরা তার দাঁতভাঙ্গা জবাব দেবে ~ ইবি শিবির সভাপতি

মাশুক এলাহী, ইবি প্রতিনিধি:কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি মু. মাহমুদুল হাসান বলেছেন, ছাত্রসংসদ নির্বাচনে আর কত সময় নিবেন? আপনাদেরকে বলতে চাই, যদি ছাত্র সংসদ নিয়ে কোনো তালবাহানা চলে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার দাঁতভাঙ্গা জবাব দেবে ইনশাআল্লাহ।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১ টায় সাজিদ হত্যার বিচার, দ্রুত ছাত্রসংসদের নীতিমালা ও রোডম্যাপ প্রদান, ডিজিটাল পেমেন্ট নিশ্চিতকরণ, এ বছরেই নির্মাণাধীন হলসমূহ চালু এবং মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে শিক্ষক নিয়োগের দাবিতে শাখা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ছাত্র সংসদ চালু বিষয়ে আমাদেরকে শুধু হচ্ছে সাতপাঁচ বোঝানো হয়েছে। তারা বলেছে, ছাত্র সংসদ আইন নাই এজন্য করতে পারবে না। অথচ আমাদের বহু অনেক বছর পরে প্রতিষ্ঠিত হওয়া বিশ্ববিদ্যালয়গুলোতে আইন করে সিন্ডিকেটে পাশ করেছে। এখন চ্যান্সেলরের অনুমোদনের অপেক্ষায় আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মতে, এই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন করা সম্ভব হবে। কিন্তু এখনো পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন ছাত্র সংসদের ব্যাপারে কার্যকর পদক্ষেপ এখনো গ্রহণ করতে পারেন নাই সেটা আমার বুঝে আসে না।

তিনি আরো বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন হলগুলোর কাজের টেন্ডার ড্র হয়েছে ২০১৮ সালে দিকে আর কাজ শুরু হয়েছে ২০২১ সালের দিকে আর এখন চলছে ২০২৫ সাল। হলগুলো কবে উদ্বোধন হবে তা আল্লাহই ভালো জানে, আজকে আট বছর হয়ে যাচ্ছে শুধু হলের নির্মাণ কাজ। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, এই বছর আপনারা সবগুলো হলের নির্মাণ কাজ সম্পন্ন করে শিক্ষার্থীদের হাতে হলগুলো বুঝিয়ে দিতে হবে এবং হলের সিট অবশ্যই মেধাভিত্তিক সিট দেওয়া নিশ্চিত করতে হবে। প্রতি হলে আবাসন নিশ্চিত করবে প্রশাসন। এটাই প্রশাসনের নীতি হওয়া দরকার


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

যদি ছাত্রসংসদ নিয়ে কোনো তালবাহানা চলে, শিক্ষার্থীরা তার দাঁতভাঙ্গা জবাব দেবে ~ ইবি শিবির সভাপতি

সময়: ০৯:০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
যদি ছাত্রসংসদ নিয়ে কোনো তালবাহানা চলে, শিক্ষার্থীরা তার দাঁতভাঙ্গা জবাব দেবে ~ ইবি শিবির সভাপতিমাশুক এলাহী, ইবি প্রতিনিধি:কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি মু. মাহমুদুল হাসান বলেছেন, ছাত্রসংসদ নির্বাচনে আর কত সময় নিবেন? আপনাদেরকে বলতে চাই, যদি ছাত্র সংসদ নিয়ে কোনো তালবাহানা চলে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার দাঁতভাঙ্গা জবাব দেবে ইনশাআল্লাহ। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১ টায় সাজিদ হত্যার বিচার, দ্রুত ছাত্রসংসদের নীতিমালা ও রোডম্যাপ প্রদান, ডিজিটাল পেমেন্ট নিশ্চিতকরণ, এ বছরেই নির্মাণাধীন হলসমূহ চালু এবং মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে শিক্ষক নিয়োগের দাবিতে শাখা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ছাত্র সংসদ চালু বিষয়ে আমাদেরকে শুধু হচ্ছে সাতপাঁচ বোঝানো হয়েছে। তারা বলেছে, ছাত্র সংসদ আইন নাই এজন্য করতে পারবে না। অথচ আমাদের বহু অনেক বছর পরে প্রতিষ্ঠিত হওয়া বিশ্ববিদ্যালয়গুলোতে আইন করে সিন্ডিকেটে পাশ করেছে। এখন চ্যান্সেলরের অনুমোদনের অপেক্ষায় আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মতে, এই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন করা সম্ভব হবে। কিন্তু এখনো পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন ছাত্র সংসদের ব্যাপারে কার্যকর পদক্ষেপ এখনো গ্রহণ করতে পারেন নাই সেটা আমার বুঝে আসে না। তিনি আরো বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন হলগুলোর কাজের টেন্ডার ড্র হয়েছে ২০১৮ সালে দিকে আর কাজ শুরু হয়েছে ২০২১ সালের দিকে আর এখন চলছে ২০২৫ সাল। হলগুলো কবে উদ্বোধন হবে তা আল্লাহই ভালো জানে, আজকে আট বছর হয়ে যাচ্ছে শুধু হলের নির্মাণ কাজ। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, এই বছর আপনারা সবগুলো হলের নির্মাণ কাজ সম্পন্ন করে শিক্ষার্থীদের হাতে হলগুলো বুঝিয়ে দিতে হবে এবং হলের সিট অবশ্যই মেধাভিত্তিক সিট দেওয়া নিশ্চিত করতে হবে। প্রতি হলে আবাসন নিশ্চিত করবে প্রশাসন। এটাই প্রশাসনের নীতি হওয়া দরকার

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.