যবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত
- সময়: ০৯:৩৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / ৪৭

ইমরান হোসেন,যবিপ্রবি প্রতিনিধি:’একাউন্টিং ফর গুড গভর্ন্যান্স’ প্রতিপাদ্যে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৫ পালিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে দশটায় যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে যবিপ্রবির অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি হয়।
শোভাযাত্রায় একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের চেয়ারম্যান ড. মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ ওমর ফারুক, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ড. মোঃ জাহাঙ্গীর আলম, এআইএস বিভাগের সহকারী অধ্যাপক তরুন সেন ও মো. শাহাজুল ইসলাম, প্রভাষক ফজলুর রহমান , মেঘনা ব্যাংক পিএলসি ও হাওলাদার ইউনুস অ্যান্ড কো. চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এর পরিচালক আলি আক্তার রিজভী ও মেঘনা ব্যাংক যশোর শাখার পরিচালক দেবাশীষ রয় ও এআইএস বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের চেয়ারম্যান, ড. মোঃ কামাল হোসেন, শিক্ষার্থীদেরকে সিএ এবং এসিসিএ ডিগ্রির গুরুত্ব,প্রয়োজনীয়তা ও সুযোগ সুবিধা তুলে ধরেন এছাড়া তিনি জাতীয় জীবনে হিসাববিজ্ঞানের প্রয়োজনীয়তা ও তাৎপর্যের কথা উল্লেখ করে শিক্ষার্থীদের দক্ষ ও পেশাদার হিসাববিদ হতে উদ্বুদ্ধ করেন।
উল্লেখ্য, প্রতিবছর ১০ নভেম্বর আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হয়ে থাকে। ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের সান দিয়াগোতে প্রথমবার দিবসটি পালন করা হয়। এরপর থেকে বিভিন্ন দেশের পেশাদার হিসাববিদরা দিবসটি পালন করেন। পেশাদার হিসাববিদদের কাজে উৎসাহ যোগাতে, সাধারণ মানুষের মধ্যে এ কাজের গুরুত্ব বোঝাতে এবং এ পেশায় তরুণদের আগ্রহী করে তুলতে এ দিবসটি বিভিন্ন দেশে উদযাপিত হয়ে থাকে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















