যবিপ্রবিতে ক্লাইমেট অ্যাকশন ক্লাবের যাত্রা শুরু
- সময়: ০৭:৫১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / ৫৬

ইমরান হোসেন,যবিপ্রবি প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘ক্লাইমেট অ্যাকশন ক্লাব’-এর যাত্রা শুরু হয়েছে। উক্ত ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন সিডিএম বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের মোঃ সজীব সরকার ও সাধারণ সম্পাদক একই শিক্ষাবর্ষের আতিকুর রহমান।
রবিবার (১৬ নভেম্বর) শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত ভোটগ্রহণের মাধ্যমে এই ক্লাইমেট অ্যাকশন ক্লাবের নতুন কমিটি নির্বাচিত করা হয়েছে। পরিবেশ সচেতনতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে ক্লাবটির যাতে শুরু হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি নাহিদ রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক কে. এম. আবির হাসান সোহান, কোষাধ্যক্ষ মোঃ সাইফ, সাংগঠনিক সম্পাদক এস.কে. সামিহা ইফতাত রিফাহ, দপ্তর সম্পাদক মোঃ জাকারিয়া, ক্রীড়া, সাংস্কৃতিক সম্পাদক মোঃ রনি খান, প্রচার, প্রকাশনা ও সামাজিক যোগাযোগ বিষয়ক সম্পাদক স্মৃতি সরকার , জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ, বিজ্ঞান, প্রযুক্তি ও ক্যারিয়ার বিষয়ক সম্পাদক মোছাঃ মাইশা সামিহা, নারী ও শিশু বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ জামান তুহিন এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বিজয় সাহা অংকন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















