৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যবিপ্রবির ইইই বিভাগের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৩:২৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / ৭৩
যবিপ্রবির ইইই বিভাগের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কবি নজরুল একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে ইইই ৯ম ব্যাচের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

ইইই বিভাগের চেয়ারম্যান ড. ইঞ্জি. ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মোঃ আমজাদ হোসেন ড. ইঞ্জি, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদি হাসান জুয়েল, ড. মোঃ মজনুজ্জামান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইইই বিভাগের প্রভাষক মোঃ তারেকুজ্জামান।

উক্ত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, তোমরা শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শেষ করে নতুন একটি জীবনে পদার্পন করেছো তাই তোমাদের অনেক অভিনন্দন। তোমাদেরকে চরিত্রবান ও মানবিক হয়ে দেশ গড়ার কাজে একসাথে কাজ করতে হবে। আমি আশা করি এই বিভাগের শিক্ষার্থীরা দেশে-বিদেশে নিজেদের মেধার স্বাক্ষর রেখে এই বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মোঃ আমজাদ হোসেন ড. ইঞ্জি. বলেন, তোমরা আমার কাছে সন্তানতূল্য। তোমাদের বিদায় জানাতে গিয়ে অনেক আবেগাপ্লুত হয়ে যাচ্ছি। এই বিদায় কখনো চিরস্থায়ী নয়। আমরা শিক্ষকরা সবসময় তোমাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।

ইইই বিভাগের চেয়ারম্যান ড. ইঞ্জি ইমরান খান বলেন, তোমরা আজ জীবনের একটি নতুন অধ্যায় এর সূচনা করতে যাচ্ছ যা তোমাদের জন্য একটি মাইলফলক। তবে যেখানেই যাও একটি কথা সর্বদা মনে রেখ তোমরা এই দেশের মেহনতি মানুষের ট্যাক্স এর টাকায় পড়াশোনা করেছ, তাদের তথা এই দেশের কাছে তোমরা ঋণী। তাই সততার সাথে দেশের কল্যাণে কাজ করে কিছুটা হলেও সেই ঋণ পরিশোধ করবে। আর তোমরা ইইই বিভাগ তথা যবিপ্রবির প্রতিনিধিত্বকারী, তাই যেখানেই যাও এই বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রেখ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইইই বিভাগের প্রভাষক মোঃ মেহেদী হাসান, আল আমিন, মোঃ তারেকুজ্জামান, শুভ দেব ও মোঃ জাহিদুল ইসলামসহ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

যবিপ্রবির ইইই বিভাগের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সময়: ০৩:২৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
যবিপ্রবির ইইই বিভাগের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতযবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কবি নজরুল একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে ইইই ৯ম ব্যাচের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ইইই বিভাগের চেয়ারম্যান ড. ইঞ্জি. ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মোঃ আমজাদ হোসেন ড. ইঞ্জি, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদি হাসান জুয়েল, ড. মোঃ মজনুজ্জামান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইইই বিভাগের প্রভাষক মোঃ তারেকুজ্জামান। উক্ত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, তোমরা শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শেষ করে নতুন একটি জীবনে পদার্পন করেছো তাই তোমাদের অনেক অভিনন্দন। তোমাদেরকে চরিত্রবান ও মানবিক হয়ে দেশ গড়ার কাজে একসাথে কাজ করতে হবে। আমি আশা করি এই বিভাগের শিক্ষার্থীরা দেশে-বিদেশে নিজেদের মেধার স্বাক্ষর রেখে এই বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে। বিশেষ অতিথির বক্তব্যে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মোঃ আমজাদ হোসেন ড. ইঞ্জি. বলেন, তোমরা আমার কাছে সন্তানতূল্য। তোমাদের বিদায় জানাতে গিয়ে অনেক আবেগাপ্লুত হয়ে যাচ্ছি। এই বিদায় কখনো চিরস্থায়ী নয়। আমরা শিক্ষকরা সবসময় তোমাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। ইইই বিভাগের চেয়ারম্যান ড. ইঞ্জি ইমরান খান বলেন, তোমরা আজ জীবনের একটি নতুন অধ্যায় এর সূচনা করতে যাচ্ছ যা তোমাদের জন্য একটি মাইলফলক। তবে যেখানেই যাও একটি কথা সর্বদা মনে রেখ তোমরা এই দেশের মেহনতি মানুষের ট্যাক্স এর টাকায় পড়াশোনা করেছ, তাদের তথা এই দেশের কাছে তোমরা ঋণী। তাই সততার সাথে দেশের কল্যাণে কাজ করে কিছুটা হলেও সেই ঋণ পরিশোধ করবে। আর তোমরা ইইই বিভাগ তথা যবিপ্রবির প্রতিনিধিত্বকারী, তাই যেখানেই যাও এই বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রেখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইইই বিভাগের প্রভাষক মোঃ মেহেদী হাসান, আল আমিন, মোঃ তারেকুজ্জামান, শুভ দেব ও মোঃ জাহিদুল ইসলামসহ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.