৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যবিপ্রবির মুন্সি মেহেরুল্লাহ হলে কমন রুম উদ্বোধন ও প্রীতিভোজ অনুষ্ঠিত

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:২৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / ৮৫
যবিপ্রবির মুন্সি মেহেরুল্লাহ হলে কমন রুম উদ্বোধন ও প্রীতিভোজ অনুষ্ঠিত

ইমরান হোসেন,যবিপ্রবি প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মুন্সি মেহেরুল্লাহ হলের ছাত্রদের জন্য হল রিডিং রুমের ইন্টারনেট সংযোগ, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কমন রুম, উন্নত মানের ডাইনিং সরঞ্জামাদি উদ্বোধন অনুষ্ঠান ও হল প্রীতিভোজ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাতটায় মুন্সি মেহেরুল্লাহ হলের ডাইনিং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মোঃ আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, আবাসিক হলরুম এবং খাবারের ডাইনিং রুম সবসময় পরিষ্কার রাখা জরুরী। শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতাই পারে হলের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশ পরিচ্ছন্ন রাখতে। দুই ক্যাম্পাসের মোট ছয়টি হলের সার্বিক মান কিভাবে বাড়ানো যায় আমরা তা নিয়ে চিন্তা করছি। এর জন্য সব ধরনের পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত। রিডিং রুম, স্পোর্টস রুম, ডাইনিং রুমসহ প্রত্যেক জায়গায় আমরা আধুনিকতার ছোয়া লাগিয়েছি। তোমরা সকল স্থানে অযথা ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার করবে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবি প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, সহকারী প্রভোস্ট, আইসিটি সেলের পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, বিভিন্ন বিভাগের শিক্ষকসহ মুন্সি মেহেরুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থীরা।

পরবর্তীতে অনুষ্ঠান শেষে যবিপ্রবি মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ রিডিং রুমের ইন্টারনেট ও কমন রুমের শুভ উদ্বোধন করেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

যবিপ্রবির মুন্সি মেহেরুল্লাহ হলে কমন রুম উদ্বোধন ও প্রীতিভোজ অনুষ্ঠিত

সময়: ১০:২৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
যবিপ্রবির মুন্সি মেহেরুল্লাহ হলে কমন রুম উদ্বোধন ও প্রীতিভোজ অনুষ্ঠিতইমরান হোসেন,যবিপ্রবি প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মুন্সি মেহেরুল্লাহ হলের ছাত্রদের জন্য হল রিডিং রুমের ইন্টারনেট সংযোগ, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কমন রুম, উন্নত মানের ডাইনিং সরঞ্জামাদি উদ্বোধন অনুষ্ঠান ও হল প্রীতিভোজ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাতটায় মুন্সি মেহেরুল্লাহ হলের ডাইনিং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মোঃ আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, আবাসিক হলরুম এবং খাবারের ডাইনিং রুম সবসময় পরিষ্কার রাখা জরুরী। শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতাই পারে হলের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশ পরিচ্ছন্ন রাখতে। দুই ক্যাম্পাসের মোট ছয়টি হলের সার্বিক মান কিভাবে বাড়ানো যায় আমরা তা নিয়ে চিন্তা করছি। এর জন্য সব ধরনের পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত। রিডিং রুম, স্পোর্টস রুম, ডাইনিং রুমসহ প্রত্যেক জায়গায় আমরা আধুনিকতার ছোয়া লাগিয়েছি। তোমরা সকল স্থানে অযথা ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার করবে। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবি প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, সহকারী প্রভোস্ট, আইসিটি সেলের পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, বিভিন্ন বিভাগের শিক্ষকসহ মুন্সি মেহেরুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থীরা। পরবর্তীতে অনুষ্ঠান শেষে যবিপ্রবি মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ রিডিং রুমের ইন্টারনেট ও কমন রুমের শুভ উদ্বোধন করেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.