৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যবিপ্রবি এফএমবি বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. আমিনুর রহমান

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৪:৫৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / ৪৪
যবিপ্রবি এফএমবি বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. আমিনুর রহমান

যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক ড. মোঃ আমিনুর রহমান। আগামী তিন(০৩) বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

শনিবার (১৬ মার্চ) যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো: আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে ড. মোঃ আমিনুর রহমানকে এফএমবি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়।

শিক্ষা ও কর্মজীবনে অধ্যাপক ড. মোঃ আমিনুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি জাপানের ইউনিভার্সিটি অফ দ্য রিউকিয়াস থেকে ডক্টরেট ও পোস্টডক ডিগ্রি অর্জন করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের স্মিথসোনিয়ান ট্রপিক্যাল রিসার্চ ইনস্টিটিউটেও পোস্টডক করেছেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুত্রা ও ওয়ার্ল্ড ফিশারিজ ইউনিভার্সিটিতে সহযোগী অধ্যাপক পদমর্যাদায় রিসার্চ ফেলোর দায়িত্ব পালন করেছেন। তিনি চায়নার ডালিয়ান ফিশারিজ ইউনিভার্সিটি, সৌদি আরবের কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি, ইন্দোনেশিয়ায় হালু ওলিও ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর ছিলেন। দক্ষিণ কোরিয়ার পুকিয়ং ন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিকেএনইউ) দীর্ঘদিন উপদেষ্টা অধ্যাপক হিসেবে শিক্ষাদান করেন। এছাড়া তিনি বাংলাদেশ ফিশারিজ ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে দশ বছর দায়িত্ব পালন করেন। গুগল স্কলারে ড. আমিনুর রহমানের রিসার্চ সাইটেশন সংখ্যা তিন হাজারেরও অধিক। এছাড়া বর্তমানে তিনি যবিপ্রবির ইনস্টিটিউট ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চ এর পরিচালকের দায়িত্ব পালন করছেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

যবিপ্রবি এফএমবি বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. আমিনুর রহমান

সময়: ০৪:৫৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
যবিপ্রবি এফএমবি বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. আমিনুর রহমানযবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক ড. মোঃ আমিনুর রহমান। আগামী তিন(০৩) বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। শনিবার (১৬ মার্চ) যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো: আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে ড. মোঃ আমিনুর রহমানকে এফএমবি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়। শিক্ষা ও কর্মজীবনে অধ্যাপক ড. মোঃ আমিনুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি জাপানের ইউনিভার্সিটি অফ দ্য রিউকিয়াস থেকে ডক্টরেট ও পোস্টডক ডিগ্রি অর্জন করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের স্মিথসোনিয়ান ট্রপিক্যাল রিসার্চ ইনস্টিটিউটেও পোস্টডক করেছেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুত্রা ও ওয়ার্ল্ড ফিশারিজ ইউনিভার্সিটিতে সহযোগী অধ্যাপক পদমর্যাদায় রিসার্চ ফেলোর দায়িত্ব পালন করেছেন। তিনি চায়নার ডালিয়ান ফিশারিজ ইউনিভার্সিটি, সৌদি আরবের কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি, ইন্দোনেশিয়ায় হালু ওলিও ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর ছিলেন। দক্ষিণ কোরিয়ার পুকিয়ং ন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিকেএনইউ) দীর্ঘদিন উপদেষ্টা অধ্যাপক হিসেবে শিক্ষাদান করেন। এছাড়া তিনি বাংলাদেশ ফিশারিজ ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে দশ বছর দায়িত্ব পালন করেন। গুগল স্কলারে ড. আমিনুর রহমানের রিসার্চ সাইটেশন সংখ্যা তিন হাজারেরও অধিক। এছাড়া বর্তমানে তিনি যবিপ্রবির ইনস্টিটিউট ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চ এর পরিচালকের দায়িত্ব পালন করছেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.