যশোরের ঝিকরগাছা উপজেলায় হরতাল বিরোধী শান্তি সমাবেশ অনুষ্ঠিত
- সময়: ০৭:৫৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- / ৪৮

আক্তার,ঝিকরগাছা প্রতিনিধিঃ
পুলিশ হত্যা, প্রধান বিচারপতি ও বিচারপতি ভবনে হামলা, সাংবাদিক নির্যাতন, হাসপাতালে হামলা, এম্বুলেন্সে অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ও সাধারণ যানবাহনে আগুন, ককটেল নিক্ষেপ, হরতাল এটাই হলো বিএনপি-জামায়াত-এর তার আসল রুপ। এই পরিপেক্ষিতে সারাদেশে বিএনপির নৈরাজ্য প্রতিহত করতে ও বিএনপির ডাকা হরতালের বিরুদ্ধে হরতাল বিরোধী শান্তি সমাবেশ ঝিকরগাছা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।
যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অব. অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন মহোদয়ের নেতৃত্বে, ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে উক্ত শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বক্তব্যকালে যশোর চৌগাছা আসনের মাননীয় সংসদ সদস্য ডাক্তার নাসির উদ্দিন বলেন কোন জামাত-বিএনপিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া যাবে না পরবর্তীতে যদি কোন অপশক্তি শান্ত ঝিকরগাছা – চৌগাছা কে অশান্ত করতে চাই তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহবান এমপি নাসির উদ্দিনের।














