যুবককে কুপিয়ে হত্যা করলো স্ত্রীর বড় ভাই
- সময়: ০১:৩৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৩

ওসমান গনি,স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জের শ্রীনগরে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা নিয়ে রাসেলকে (২৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘাতক নিহতের স্ত্রীর বড় ভাই বোন শেখ রহমান (৩২)।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়ায় গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাসেল একই গ্রামের রশিদ খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাসেলের স্ত্রীর বড় ভাই মো. শেখ রহমান (৩২) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। মাদক থেকে ফিরিয়ে আনতে রাসেল তাকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার ভোরে রুদ্রপাড়া এলাকায় বসতঘরে ঘুমন্ত রাসেলের মাথায় কুড়াল দিয়ে কোপ দেন রহমান।
অনেক চেষ্টা করেও কুড়ালটি মাথা থেকে বের করতে না পেরে গুরুতর আহত অবস্থায় তাকে দোহার জয়পাড়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল হোসেন সরকার জানান, মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা নিয়ে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ ঘটনার পর থেকেই অভিযুক্ত রহমান পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর নিহতের মরদেহ পরিবারের মাঝে হস্তান্তর করা হবে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














